নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ২২:১০আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২২:১০

রোনালদো নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন রোনালদো। ইবিজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক ব্রাজিলিয়ান গ্রেটকে। জানা গেছে, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। স্পেনে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুইবারের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

স্থানীয় সংবাদপত্র দিয়ারিও দে ইবিজা রিপোর্ট করেছে, শুক্রবার সন্ধ্যায় সরকারি একটি হাসপাতালে নেওয়া হয় রোনালদোকে। পরে স্প্যানিশ দ্বীপটির বেসরকারি হাসপাতাল পলিসলিনিসা নুয়েস্ত্রা সেনোরা দেল রোসারিওর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে।

কয়েকটি সূত্র তার অসুস্থতার খবর নিশ্চিত করে। তারপরই দুইবারের সাবেক ব্যালন ডি’অর জয়ী তার অফিসিয়াল টুইটারে হাসপাতালে ভর্তির কথা জানান। ৪১ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড টুইট করেছেন, ‘ইবিজায় এসে ইনফ্লুয়েঞ্জার কারণে বাজে অবস্থা গিয়েছিল। শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু সবকিছু এখন ঠিকঠাকের পথে। আগামীকাল (সোমবার) আমি হাসপাতাল থেকে ছাড়া পাবো এবং বাড়ি ফিরব। সবার শুভাকাঙ্ক্ষী বার্তা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ