জুভেন্টাসে গোল পেতে মাত্র ৭ মিনিট লাগলো রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫৬

পাউলো দিবালার সঙ্গে রোনালদো প্রতিযোগিতামূলক কোনও ম্যাচ নয়, তবু ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে ছিল আলাদা নজর। জুভেন্টাসের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন যে পর্তুগিজ যুবরাজ। রিয়াল মাদ্রিদে গোলের বৃষ্টি ঝরানো রোনালদোর সাদা-কালো জার্সিতে লক্ষ্যভেদ করতে লাগলো মাত্র ৭ মিনিট।

মৌসুম শুরুর আগে ‘বি’ দলের বিপক্ষে ম্যাচ খেলাটা জুভেন্টাসের ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় রবিবার ‘তুরিনের বুড়িরা’ মাঠে নেমেছিল তাদের ‘বি’ দলের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই জুভেন্টাসের জার্সিতে প্রথমবার মাঠে নামেন রোনালদো। তার এক গোলের সঙ্গে পাউলো দিবালার জোড়া লক্ষ্যভেদে ‘বি’ দলকে ৫-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। বাকি দুই গোল করেছেন ক্লাউদিও মার্চিসিও ও রিকার্দো কাপেলিনি।

গ্রীষ্মের দলবদলে আচমকা রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাবটিতে যোগ দেন তিনি। ১০০ মিলিয়ন ইউরোর দলবদলের পর ফুটবল বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল তার মাঠে নামা। অবশেষে রবিবার মাঠে নেমেই দেখিয়ে দিলেন ক্লাব বদল হয়েও পারফরম্যান্সে কোনও পরিবর্তন আসেনি।

মাঠে নামার সপ্তম মিনিটে গোলের দেখা যান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। মাঝমাঠ থেকে ফেদেরিকো বেরনারদেসির বাড়ানো লম্বা পাস ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিজের নিয়ন্ত্রণে নেন রোনালদো। এরপর সামনে থাকা গোলরক্ষককে সহজেই ফাঁকি দিয়ে জুভেন্টাসের জার্সিতে নামের পাশে প্রথম গোল যোগ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী