রোনালদোকে পেয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ে আশাবাদী জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৩৭

রোনালদোকে পেয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ে আশাবাদী জুভেন্টাস কোচ ২০১৫ ও ২০১৭ সালে দুইবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি জুভেন্টাসের। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে সেই আক্ষেপ এবার কাটবে আশাবাদী দলটির কোচ।

গত চার বছরে দুইবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা একেবারে হাতছোঁয়া দূর দিয়ে চলে গেছে জুভেন্টাসের কাছ থেকে। গত বছর সবশেষ ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে হতাশার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নদের। এবার সেই পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে তারা। রোনালদোর সঙ্গে চুক্তি জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিঘ জয়ের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে বললেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

জুভেন্টাসের জার্সি রোনালদো প্রথমবার গায়ে দেন রবিবার। প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসের দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ৭ মিনিটে নতুন ক্লাবের প্রথম গোল করেন তিনি। তুরিনে আসার পর তার গোলে উচ্ছ্বসিত কোচ। ক্লাব ভক্তদের মতো অ্যালেগ্রিও আশাবাদী চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ কেটে যাবে তাদের। কারণ দলে এসেছেন রোনালদো।

স্কাই স্পোর্ত ইতালিয়াকে অ্যালেগ্রি বলেছেন, ‘এই বছর আমাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের আকাঙ্ক্ষা গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি; লিগ, কোপা ইতালিয়া ও সুপার কোপা জিততেও আশাবাদী। কিন্তু কেউ আমাদের এগুলো উপহার দেবে না যতক্ষণ না আমরা জিতব।’ তারপরই আশাবাদী হওয়ার ব্যাখ্যা দিলেন জুভেন্টাস কোচ, ‘রোনালদোর যে মান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা, এটা স্বাভাবিক।’

অ্যালেগ্রি আরও যোগ করেছেন, ‘তরুণ ছেলেদের বিকাশে উজ্জীবিত করতে পারে রোনালদো এবং পুরো ক্লাবের উন্নয়নে সহায়তা করতে পারে। কেউ রিয়ালকে চারটি চ্যাম্পিয়নস লিগ উপহার দেয়নি, যেগুলো সেখানে সে জিতেছে। এটা সবার সমন্বিত প্রচেষ্টা ও বিসর্জনের ফসল। আমাদেরও একই কাজ করতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী