এ বছর চেলসি ছেড়ে যাবেন না হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৭:৫২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৭:৫৫

এডেন হ্যাজার্ড বিশ্বকাপ শেষে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির গুঞ্জন উঠেছিল। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের আশায় জল ঢেলে দিলেন বেলজিয়ান প্লেমেকার। হ্যাজার্ড নিশ্চিত করলেন, চেলসিতেই থাকছেন তিনি।

অন্তত এই বছর কোথাও যাচ্ছেন না হ্যাজার্ড। তবে ভবিষ্যতের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেননি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হয়েছে, অন্যদিকে স্পেনে এখনও খোলা। তাই তিনি চলে গেলে জানুয়ারি পর্যন্ত তার শূন্যতা পূরণ করতে পারবে না চেলসি। ঠিক এই কারণে চেলসিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ান তারকা।

তাছাড়া আরও দুই বছর চেলসির সঙ্গে চুক্তি আছে হ্যাজার্ডের। চুক্তির মেয়াদ বাড়াতেও অনিচ্ছা তার। চেলসি ৩-২ গোলে আর্সেনালকে হারানোর পর হ্যাজার্ড বলেছেন, ‘আপনারা জানেন আমি বিশ্বকাপ শেষে কী বলেছিলাম। আমি এখানে সুখী আছি, এনিয়ে আমি এখন কোনও কথা বলতে চাই না। অনেক কিছু বলা হচ্ছে, যেগুলো অযথা। এখন আমি খুশি। আমার চুক্তির এখনও দুই বছর বাকি আছে। দেখা যাক কী হয়। কিন্তু আমি যাচ্ছি না (এই বছর)।’

বদলি নেমে গানারদের বিপক্ষে মার্কোস আলোনসোকে দিয়ে গোল করানো হ্যাজার্ড আরও যোগ করেছেন, ‘ইংল্যান্ডে দলবদলের বাজার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা কাউকে বেচতে পারবো কিন্তু চুক্তি করতে পারবো না। কোনও খেলোয়াড়কে না এনে আমাকে ছেড়ে দেওয়া হবে (চেলসির জন্য) অদ্ভুত। আমরা দেখেছি (আর্সেনালের বিপক্ষে) ভক্তরা আমাকে অনেক পছন্দ করে। বেশ ভালো আছি এখানে। এক বা দুই বছর পর কী হয় দেখা যাক।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম