‘লিগে সেরা চারে থাকাই কঠিন হবে ম্যানইউর জন্য’

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৯:৪২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:৪২

হোসে মরিনহো ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে গত মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে রেড ডেভিলদের জন্য সেরা চারে থাকা কঠিন হয়ে পড়বে মনে করছেন কোচ হোসে মরিনহো।

২০১৩ সালে সবশেষ লিগ শিরোপা জিতেছিল ম্যানইউ। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর আর কখনও ট্রফি নিয়ে উৎসব করতে পারেনি ইউনাইটেড। এবারও সেই বৃত্ত ভাঙা অসম্ভব বলছেন মরিনহো। তার মতে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই হবে ম্যানইউর সেরা অর্জন।

গত মৌসুমে চ্যাম্পিয়ন ম্যানসিটির পরে থেকে শেষ করতে হয়েছে ইউনাইটেডকে। এবার কি গত মৌসুমকে ছাড়িয়ে যেতে পারবে তারা? এমন সম্ভাবনা নিয়ে মরিনহোর জবাব, ‘আমরা চেষ্টা করছি। কিন্তু এটা হবে খুব কঠিন কাজ। গত মৌসুমের মতো এবারও শীর্ষ চারে থাকা হবে প্রত্যেক দলের জন্য সত্যিই কষ্টের।’

এই মৌসুমে খেলোয়াড় কেনায় যারা টাকা ঢেলেছে তারা দারুণ কিছু করবে মনে করছেন পর্তুগিজ কোচ, ‘চমৎকার বিনিয়োগ করে এবার শিরোপা জিততে চাইবে লিভারপুল। চেলসিরও দারুণ স্কোয়াড আছে, ম্যানসিটিরও। টটেনহ্যাম তাদের খেলোয়াড়দের রেখে দিয়ে অসাধারণ বিনিয়োগ করেছে, এটাই হচ্ছে সেরা বিনিয়োগ।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের