আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ২১:২৬আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২১:২৬

হ্যাটট্রিকের উল্লাস আগুয়েরোর হাডার্সফিল্ড টাউনের জালে গুনে গুনে ৬ গোল দিলো ম্যানচেস্টার সিটি, যার তিনটি সের্হিয়ো আগুয়েরোর। আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৬-১ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল চ্যাম্পিয়নরা।

আর্সেনালের মাঠে ২-০ গোলে জিতে লিগ শুরু করা ম্যানসিটি ঘরের মাঠে প্রথম ম্যাচেই গোল উৎসব করলো। এই হাডার্সফিল্ড একমাত্র দল, যারা গত মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের গোল করতে দেয়নি। এবার তাদের গোল বন্যায় ভেসে গেল।

লিগে ঘরের মাঠে হাডার্সফিল্ডকে এর আগে সবশেষ হারিয়েছিল ১৯৮৭ সালে, ১০ গোল করেছিল সিটিজেনরা। আর এবার প্রথম ৩৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ১০ মিনিটের এক ঝড়ে বিপর্যস্ত প্রতিপক্ষ। ২৫ মিনিটে এডারসনের গোল কিক থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় বেন হামেরকে পরাস্ত করেন আগুয়েরো। ম্যানসিটির শীর্ষ গোলদাতা দলের তৃতীয় গোল করেন বিরতির ১০ মিনিট আগে। বেঞ্জামিন মেন্দির ক্রস হামের ধরতে পারেননি, সহজেই বল পেয়ে জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তার আগে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। এতেও অবদান রয়েছে মেন্দির। ক্ষিপ্র গতিতে হাডার্সফিল্ডের কয়েকজন ডিফেন্ডারকে পেছনে ফেলে ডিবক্সে ঢুকে যান তিনি। কিন্তু প্রতিপক্ষের ট্যাকলে বল তার পা থেকে চলে যায় জেসুসের কাছে। দলকে ২-০ তে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

বিরতির ২ মিনিট আগে স্তানকোভিচ তার প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে গোল করে ব্যবধান কমান। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে চার নম্বর গোল যোগ করে সিটিজেনরা। আগুয়েরোকে ফাউল করে তাদের ফ্রি কিক উপহার দেয় অতিথিরা। বাঁকানো শটে ডান কোনা দিয়ে বলে জাল জড়ান দাভিদ সিলভা। স্পেনকে বিদায় বলে দেওয়া এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগে প্রথমবার ফ্রি কিক থেকে গোল করেন।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের খোঁজে মরিয়া আগুয়েরো দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। প্রথমবার আঘাত করেন পোস্টে, পরেরটা গোলবারের পাশ দিয়ে বাইরে মারেন। কিন্তু মেন্দির চমৎকার ক্রস থেকে দারুণ ফ্লিকে ম্যানসিটির জার্সিতে ১৩তম হ্যাটট্রিক করেন আগুয়েরো। পরের মিনিটে লেরয় সানেকে জায়গা দিয়ে মাঠ ছাড়েন এ আর্জেন্টাইন।

৮৪ মিনিটে সানের শট ঠেকিয়ে দেন হামের, কিন্তু সেটা ফিরে গিয়ে কঙ্গোলোর পায়ে লেগে জালে ঢোকে। আত্মঘাতী গোলে শেষ হয় ম্যানসিটির গোল উৎসব। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম