এশিয়াডের শেষ ষোলোতে বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ২০:৪২আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:৪০

এশিয়াডের শেষ ষোলোতে বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া এশিয়ান গেমস ফুটবলে হার দিয়ে শুরু করা বাংলাদেশ গড়েছে ইতিহাস। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে প্রথমবার নকআউটে জামাল ভূঁইয়ারা। আগামী ২৪ আগস্ট শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হলো সোমবার। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ লড়বে উত্তর কোরিয়ার বিপক্ষে।

‘এফ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলোতে বাংলাদেশকে পাচ্ছে উত্তর কোরিয়া। মিয়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-০ গোলে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে একই স্কোরে হেরে গিয়েছিল উত্তর কোরিয়া।

এই গ্রুপে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে চার দলই। উত্তর কোরিয়ার সঙ্গে ইরান গ্রুপ সেরা হয়ে নকআউটে, আর সেরা তৃতীয় দল হয়ে দ্বিতীয় পর্বে সৌদি আরব। বাদ পড়েছে মিয়ানমার।

আগামী শুক্রবার ইন্দোনেশিয়ার চিকারাংয়ের উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। র‌্যাংকিংয়ের ৯৮তম দল কাতারকে হারিয়ে গ্রুপ পর্বের বাধা পেরোনো দলটি লড়বে ১০৮ নম্বরে থাকা উত্তর কোরিয়াকে।

সবশেষ বাংলাদেশ উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল ১৯৯৮ সালের এপ্রিলে। ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে হেরে গিয়েছিল তারা। তার ঠিক ১০ বছর আগে চতুর্থবারের দেখায় একই স্কোরে হারের লজ্জা পায় বাংলাদেশ। সব মিলিয়ে ৫ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের, তাতে বাংলাদেশের ভাগ্যে জুটেছে ৪টি হার ও একটি ড্র। ১৯৮৮ সালের ১ এপ্রিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রই ছিল উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা সাফল্য।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি