এশিয়াড ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ২১:১৫আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২১:২২

পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করে উত্তর কোরিয়া আগের ম্যাচে কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ, প্রথমবারের মতো নিশ্চিত করেছিল নকআউট পর্ব। তবে এশিয়ান গেমস ফুটবলে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা পূরণ হয়নি লাল-সবুজ দলের। শুক্রবার শেষ ষোলোর লড়াইয়ে গতবারের রুপা জয়ী উত্তর কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের ফল ৩-১।

ইন্দোনেশিয়ার উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়েছিল উত্তর কোরিয়া। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের সামনে বার বার ভেঙে পড়ছিল বাংলাদেশের ডিফেন্স। দুটো সুযোগ নষ্ট করার পর ১৪ মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়া এগিয়ে যায়।

পেনাল্টির সিদ্ধান্ত অবশ্য কিছুটা বিতর্কিত। বক্সের মধ্যে প্রতিপক্ষের ক্রস অনিচ্ছাকৃতভাবে হাতে লাগে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি ব্রুনাইয়ের রেফারি হাসান মাহফুদ। কিম ইয়ু সংয়ের শট ডানদিকে ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

৩৮ মিনিটে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। কিম ইয়ু সংয়ের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন হান ইয়ং থায়ে।

বিরতির পরও উত্তর কোরিয়ার আক্রমণে ভাটা পড়েনি। ম্যাচের তৃতীয় গোলের জন্ম ৬৯ মিনিটে। সো জং হিওকের কাট ব্যাক থেকে ক্যাং কুক চলের প্লেসিং শটে  জয় নিশ্চিত হয়ে যায় কোরিয়ানদের।

বাংলাদেশের গোলটি হয়েছে ইনজুরি সময়ের প্রথম মিনিটে। রবিউল হাসানের ক্রস কোরিয়ান গোলকিপার ক্লিয়ার করতে না পারলে বল চলে আসে সাদউদ্দিনের পায়ে। এই তরুণ ফরোয়ার্ডের শট জাল খুঁজে পেলেও গোলটি শুধু সান্ত্বনাই দিতে পেরেছে জেমি ডে’র শিষ্যদের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম