উয়েফার মৌসুম সেরা রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৮:৪৩আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:৪৩

ওভারহেড কিকের এই গোলটি হয়েছে উয়েফার মৌসুম সেরা বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর করা গোলই হলো উয়েফার মৌসুম সেরা। মার্শেই তারকা দিমিত্রি পায়েটকে টপকে এবারের সেরা গোলের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।

গত চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে চোখ ধাঁধানো ওভারহেড কিকে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে বল জড়ান জুভেন্টাসের জালে। তুরিনে শেষ আটের প্রথম লেগের ওই ম্যাচে তার জোড়া লক্ষ্যভেদে স্প্যানিশরা জিতেছিল ৩-০ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও দলের একমাত্র গুরুত্বপূর্ণ গোল করেন রোনালদো। রিয়ালকে ৩ গোল দিয়ে জুভরা যখন ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার পথে ছিল, তখনই পর্তুগিজ তারকা পেনাল্টি থেকে গোল করে দলকে তোলেন সেমিফাইনালে। চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতা হয়ে রিয়ালকে টানা তৃতীয় শিরোপা জেতান রোনালদো।

ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জয়ের সঙ্গে এবার সেরা গোলের পুরস্কারও পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ ভোটের মধ্যে ২ লাখ ভোট পেয়েছেন রোনালদো।

তৃতীয় খেলোয়াড় হয়ে এই পুরস্কার জিতলেন রোনালদো। ২০১৫ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার প্রথম দুইবারই ওঠে বার্সা তারকা লিওনেল মেসির হাতে। তবে ২০১৭ সালে সেটা পান জুভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম