শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সাফে চোখ বাংলাদেশের

লিয়াকত আলী বাদল, রংপুর
২৮ আগস্ট ২০১৮, ২১:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২১:৫৭

শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সাফে চোখ বাংলাদেশের বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের এই প্রীতি ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের আগে দলের অবস্থা দেখে নিতে চান বাংলাদেশ কোচ জেমি ডে।

এই প্রীতি ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা নীলফামারীতে মুখোমুখি হলেও তারা উঠেছে রংপুরে। মঙ্গলবার বিভাগীয় এই শহরের নর্থ ভিউ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন দল দুটির খেলোয়াড় ও কোচ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন কোচ জেমি ডে, ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু ও অধিনায়ক শাখাওয়াত রনি।

এশিয়ান গেমস ফুটবলে খেলা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ জেমি ডে। ইন্দোনেশিয়ার আসরে চমৎকার পারফর্ম করা খেলোয়াড়দের বাইরে রেখে অন্যদের দেখে নিতে চান ইংলিশ কোচ এই ম্যাচ দিয়ে। ম্যানেজার রুপু সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেটাই, ‘আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেখানে ভালো পারফরম্যান্সের উদ্দেশ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ম্যাচ খেলে তারা বেশ ক্লান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে তাই অন্য দল নামবে।’

শ্রীলঙ্কা দলের কোচ পাকির আলী জানিয়েছেন, সাফের আগে এই ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তারা। আবাহনী-মোহামেডানের কোচ হিসেবে কাজ করা সাবেক এই তারকা বলেছেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ। এরপরও শ্রীলঙ্কার কোচ হিসেবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

দ্বীপ দেশটির অধিনায়ক সুভাষ মাধুশানের কণ্ঠেও একই সুর, ‘ম্যাচটি আমরা জিতেতে চাই।’ যদিও নজর তার সাফ চ্যাম্পিয়নশিপে, ‘সাফ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে আমরা দীর্ঘদিন অনুশীলন করে যাচ্ছি। আমরা দেশের বাইরেও অনেক ম্যাচ খেলেছি। আমাদের প্রস্ততি ভালো। এখানকার আবহাওয়া বেশ গরম। আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আমরা দল নিয়ে আগেই চলে এসেছি।’

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রীতি ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম