সাফের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৯:১১আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:২৩

বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ সাফ ফুটবলের আগে একমাত্র প্রীতি ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো হলো না। বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হেরে গেছে সাফ ফুটবলের স্বাগতিকরা।

জেমি ডে আগেই বলেছিলেন, এশিয়াডের সেরা একাদশকে বিশ্রামে রেখে মাঠে নামাবেন অন্য খেলোয়াড়দের। দলের সিনিয়র খেলোয়াড়দের পরখ করে নেওয়াই উদ্দেশ্য ছিল জাতীয় দলের ইংলিশ কোচের। তবে কোচের মন ভরাতে পারেননি সিনিয়ররা। শুরু থেকে বল দখলে রেখে ক্রমাগত আক্রমণের চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। শ্রীলঙ্কার ডি-বক্সের সামনে গিয়ে (অ্যাটাকিং থার্ড) গোলমাল করে ফেলেছেন ফরোয়ার্ডরা।

একমাত্র গোলটি হয়েছে খেলার ধারার বিপরীতে, দশম মিনিটে। প্রায় ৩৫ গজ দূর থেকে শ্রীলঙ্কার মোহাম্মদ ফজলের জোরালো শট পরাস্ত করেছে গোলকিপার শহীদুল আলম সোহেলকে। প্রথমার্ধে বাংলাদেশের বলার মতো সুযোগ ছিল একটাই। ২৬ মিনিটে মামুনুল ইসলামের ক্রস থেকে শাখাওয়াত রনির হেড পোস্টের ওপর দিয়ে চলে গিয়ে হতাশ করেছে গ্যালারি ভরা দর্শকদের।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন জেমি ডে। কিন্তু জামাল-জাফর-মতিন-জুয়েলরা মাঠে নামলেও কোচের মুখে হাসি ফোটাতে পারেননি। দুই উইং থেকে ভেসে আসা ক্রসগুলো জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা। বার বার আক্রমণে উঠলেও সাফল্য পায়নি স্বাগতিক দল। বরং রক্ষণাত্মক শ্রীলঙ্কাই গোলটা ধরে রেখে সফল!

তাই নীলফামারীর ব্যর্থতা বুকে নিয়ে সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামতে হচ্ছে বাংলাদেশকে। ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে লাল-সবুজ দলের প্রতিপক্ষ ভুটান। ‘এ’ গ্রুপের অন্য দুই দল নেপাল ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম