সাফে বাংলাদেশকে ক্রুসিয়ানির শুভকামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ১৭:০২আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৭:২০

বাংলাদেশের কোচ থাকার সময় আন্দ্রেস ক্রুসিয়ানি ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবার জিতে ইতিহাস গড়েছিল জর্জ কোটানের বাংলাদেশ। তার কাছ থেকে কোচের দায়িত্ব নেওয়া আন্দ্রেস ক্রুসিয়ানি টানা দ্বিতীয় ফাইনালে তুললেও ট্রফি হাতছাড়া হয় ভারতের কাছে হেরে। তারপর থেকে শিরোপা তো দূরে, আর কখনও ফাইনালই খেলেনি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই শীর্ষ ফুটবল টুর্নামেন্ট এবার বসছে বাংলাদেশে। সাবেক দলকে তাই শুভকামনা জানালেন আর্জেন্টাইন কোচ।

১৫ বছর আগে নিজ দেশে প্রথমবার সাফ আয়োজন করেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর তারা ফেভারিট হয়েই পাকিস্তানে গিয়েছিল। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে যায় ক্রুসিয়ানির দল। এবার তৃতীয়বার আয়োজক বাংলাদেশ। ২০০৩ সালের মতো আবারও শিরোপা উৎসব করবে তারা, এই কামনা করছেন ক্রুসিয়ানি। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে সাফের ১২তম আসর। উদ্বোধনী দিনেই তারা লড়বে ভূটানকে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।

২০০৯ সালের পর স্বাগতিক হিসেবে খেলতে নামা বাংলাদেশের সফলতা প্রত্যাশা করছেন সাবেক এই কোচ, ‘বাংলাদেশের প্রতি সবসময় আমার দুর্বলতা কাজ করে। আমি চাই বাংলাদেশ এবার (সাফে) ভালো করুক। পুরো দলের প্রতি আমার শুভকামনা।’

একই সঙ্গে বাংলা ট্রিবিউনের কাছে বাংলাদেশের সবশেষ ফাইনালের স্মৃতিচারণ করলেন ক্রুসিয়ানি, ‘আমরা পাকিস্তানে গিয়েছিলাম ভালো প্রস্তুতি নিয়ে। গ্রুপে ভালো পারফরম্যান্সও করেছিল এমিলি-কাঞ্চনরা। স্বাগতিক পাকিস্তানকে আমরা সেমিফাইনালে হারালাম। কিন্তু ফাইনালে কী হতে কী হলো, কিছুই বুঝলাম না।’

ভারত ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হলেও তাদের শিরোপার দাবিদার এখনও মানেন না এ আর্জেন্টাইন কোচ, ‘গ্রুপের পারফরম্যান্স ফাইনালে দেখাতে পারলে আমাদের হাতেই ট্রফি থাকতো। আসলে ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। তাই বলে ভারত যে ভালো দল ছিল, সেটা আমি বলবো না। ম্যাচের একটা সময় পর্যন্ত তারা ভালো খেলেছে। সুযোগ কাজে লাগিয়ে তারা গোল করেছে, আর আমরা অগোছালো আক্রমণের জন্য গোল পাইনি।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান