সাফ ফুটবলের ট্রফি উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

রবিবার উন্মোচিত হলো ট্রফি সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার। তার দুই দিন আগে রবিবার তেজগাঁওয়ের উত্তরা মোটর্স সেন্টারে উন্মোচিত হলো সাফ সুজুকি কাপ ট্রফি।

দক্ষিণ এশিয়ার ৭ দেশের ফুটবল যুদ্ধের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে ভুটানের বিপক্ষে। ১২ দিনের লড়াই শেষে ১৫ সেপ্টেম্বর হবে ফাইনাল। ওই দিন যে ট্রফি হাতে চ্যাম্পিয়ন দল উৎসব করবে, তার উন্মোচন হলো রবিবার।

বাংলাদেশ দলের মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও শ্রীলঙ্কার অধিনায়ক সুভাষ মাধুশান ছিলেন এই অনুষ্ঠানে।

এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানও ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম