আক্রমণভাগের প্রশংসায় বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে গুনে গুনে আটবার বল জালে জড়িয়েছে বার্সেলোনা, এরপরও কোচ এরনেস্তো ভালভারদের বিশ্বাস উয়েস্কাকে আরও গোলের বৃষ্টিতে ভেজাতে পারতো দল। ঘরের মাঠের বিশাল ব্যবধানে জয়ে অবশ্য আক্রমণভাগকে প্রশংসার জোয়ারে ভাসাতে ভুল হয়নি তার।

আক্ষরিক অর্থেই উয়েস্কাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কাতালানরা পেয়েছে ৮-২ গোলের বিশাল জয়। অথচ শুরুতে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা, মাত্র তিন মিনিটেই গোল হজম করে বার্সেলোনা। এরপর ঘুরে দাঁড়িয়ে, বিশেষ করে দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ফুটবলে বিধ্বস্ত করে এবারই প্রথম লা লিগায় খেলতে নামা উয়েস্কাকে।

বিশাল এই জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেস। একবার করে লক্ষ্যভেদ করেছেন জোর্দি আলবা, উসমান দেম্বেলে ও ইভান রাকিতিচ। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার পক্ষে আরও বেশি গোল করার সুযোগ ছিল বলে ম্যাচ শেষে বলেছেন ভালভারদে। সংবাদমাধ্যমের সামনে বার্সা কোচের বক্তব্য, ‘আক্রমণে প্রচুর কাজ করেছি আমরা। গোল করেছি আটটি, ভালো খেলেছি এবং সুযোগ তৈরি করেছি অনেক। সবকিছু মিলিয়ে ভালো একটি দিন কাটিয়েছি আমরা।’

প্রতিপক্ষ উয়েস্কার প্রশংসা করে বার্সেলোনা কোচ বলেছেন, ‘কাউন্টার অ্যাটাকে ওরা দুর্দান্ত ছিল। ম্যাচে অনেক অংশে আমাদের পরীক্ষা দিতে হবে, তবে আমরা সেগুলো ভালোভাবে কাটিয়ে উঠেছি। ওদের ওপর চাপ প্রয়োগ করে সফল হয়েছি।’ দলের পারফরম্যান্স নিয়ে ভালভারদের বিশ্লেষণ, ‘শুরুতেই আমরা গোল হজম করি, দ্বিতীয় গোলটাও আমরা আশা করিনি, কারণ বিরতির আগে আমরা মাত্র তিনটি গোল করতে পেরেছিলাম। তাই প্রথমার্ধ শেষে আমরা চাপে ছিলাম।’

সঙ্গে যোগ করেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচ জিতে যাই। আমরা অনেক গোল করেছি কারণ আমরা খেলেছি ভালো। তবে আমরা যে সুযোগ তৈরি করেছি, তাতে গোল সংখ্যা আরও বেশিই হতে পারতো।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম