সালাউদ্দিনের চোখে শিরোপার স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০

সাফ ফুটবলের লোগো উন্মোচন করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (মাঝে) সাফ ফুটবলে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল, ২০০৩ সালে ঘরের মাঠে। পরের আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। অনেক দিন পর আবার আশায় বুক বেঁধেছেন ফুটবলপ্রেমীরা। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস থেকে সাফল্যের প্রেরণা নিয়ে স্বাগতিক বাংলাদেশ মাঠে নামছে মঙ্গলবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এখন শিরোপার স্বপ্নে বিভোর।

সোমবার বাফুফে ভবনে সাফ ফুটবলের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি মনে করি বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া উচিত।  আমরা এমন আশা করতেই পারি।’

ফুটবলারদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সব কিছুই আমরা করেছি। ফুটবলারদের দেশের পাশাপাশি বিদেশেও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে। এখন তাদের মাঠে পারফর্ম করার পালা। আমরা তো আর মাঠে গিয়ে খেলে দিতে পারবো না।’

তবে দলের পারফরম্যান্স যেমনই হোক, সবাইকে খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন, ‘ঘরের মাঠে জাতীয় দলের খেলা, তাই আমাদের দলকে সাপোর্ট করতে হবে। ভালো-খারাপ যে ফলই হোক না কেন, আমাদের তা মেনে নিতে হবে।’

২০১০ সালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তার সময়ে তিনবার সাফ ফুটবলে খেললেও কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। এবার আয়োজক হিসেবে সালাউদ্দিনের সামনে তাই ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক