প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

বাংলাদেশ-ভুটান ম্যাচের একটি মুহূর্ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। দর্শকদের নড়েচড়ে বসার আগেই এগিয়ে যায় স্বাগতিকরা। ভুটানের বিপক্ষে ম্যাচ ঘড়ির মাত্র দ্বিতীয় মিনিটে নেওয়া ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে গেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে গোলটি এসেছে পেনাল্টি থেকে। প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ, সেই কর্নারের সময়ই নিজেদের রক্ষণের মধ্যে ফরোয়ার্ড সাদ উদ্দিনকে ফাউল করেন ভুটানের এক ডিফেন্ডার। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

সুবর্ণ এই সুযোগটা নষ্ট করেননি তপু বর্মণ। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নেন এই ডিফেন্ডার।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভুটান। ২৪ থেকে ২৬- এই দুই মিনিটে তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল ‘ড্রাগন বয়েজ’। ২৫তম মিনিটে গোল না হওয়ায় ভাগ্যকে দোষ দিতেই পারে তারা। অবশ্য তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশেরও!

যার গোল এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেই তপু বর্মণ করে বসেন বড় ভুল। মাঝমাঠ থেকে বাড়ানো শট গোলরক্ষক শহীদুল আলমের জন্য ছেড়ে দিয়েছিলেন তপু। কিন্তু ভুল বোঝাবুঝিতে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে যান চিনকো গায়েতশেন। যদিও স্বাগতিকদের ভাগ্য সহায় হওয়ায় তার নেওয়া শটটি চলে যায় পোস্টের ওপর দিয়ে।

মিনিট তিনেক পর বাংলাদেশও পায় ভালো একটি সুযোগ। সাদ উদ্দিনের একক প্রচেষ্টায় ভুটানের বক্সের সামনে থেকে নেওয়া শট প্রতিহত হলেও পরে বাঁ প্রান্তে বল পেয়ে যান বিপলু আহমেদ। এই উইঙ্গারের নেওয়া আড়াআড়ি শট চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।

৩৬তম মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। এবার কর্নার থেকে উড়ে আসা বল আতিকুর রহমান উড়ে এসে হেড করেছিলেন, যদিও ঠিকমতো ‘কানেক্ট’ করতে না পারায় হতাশায় মাথায় হাত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের। যদিও দ্বিতীয় মিনিটে পাওয়া গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ-ভুটান এবার দিয়ে পঞ্চমবার মুখোমুখি হয়েছে সাফ ফুটবলে। আগের চারবারে বাংলাদেশের সাফল্যের পাল্লাই ভারি। ভুটানের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের জয় তিনটিতে, বাকি ম্যাচটি হয়েছে ড্র।

বাংলাদেশ একাদশ:

শহীদুল আলম, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মাসুক মিয়া জনি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম