বিরতি থেকে ফিরেই বাংলাদেশের দ্বিতীয় গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৬

বাংলাদেশ-ভুটান ম্যাচের একটি মুহূর্ত প্রথমার্ধের শুরুটা হয়েছিল যেভাবে, দ্বিতীয়ার্ধেও ধরা পড়লো ঠিক একই দৃশ্য। দুর্দান্ত বাংলাদেশ বিরতি থেকে ফিরেই পেয়েছে দ্বিতীয় গোল। মাহবুবুর রহমানের চমৎকার ভলিতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে গেছে ২-০ গোলে।

১ গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে একটু ঝিমিয়ে আসা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতেই আগুনে রূপে। ৪৮তম মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন মাহবুবুর রহমান। ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে ভুটানের বক্সের ভেতর ঢুকে পড়ে ডান পায়ের জোড়লো ভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ, সেই কর্নারের সময়ই নিজেদের রক্ষণের মধ্যে ফরোয়ার্ড সাদ উদ্দিনকে ফাউল করেন ভুটানের এক ডিফেন্ডার। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

সুবর্ণ এই সুযোগটা নষ্ট করেননি তপু বর্মণ। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নেন এই ডিফেন্ডার।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভুটান। ২৪ থেকে ২৬- এই দুই মিনিটে তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল ‘ড্রাগন বয়েজ’। ২৫তম মিনিটে গোল না হওয়ায় ভাগ্যকে দোষ দিতেই পারে তারা। অবশ্য তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশেরও!

যার গোল এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেই তপু বর্মণ করে বসেন বড় ভুল। মাঝমাঠ থেকে বাড়ানো শট গোলরক্ষক শহীদুল আলমের জন্য ছেড়ে দিয়েছিলেন তপু। কিন্তু ভুল বোঝাবুঝিতে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে যান চিনকো গায়েতশেন। যদিও স্বাগতিকদের ভাগ্য সহায় হওয়ায় তার নেওয়া শটটি চলে যায় পোস্টের ওপর দিয়ে।

মিনিট তিনেক পর বাংলাদেশও পায় ভালো একটি সুযোগ। সাদ উদ্দিনের একক প্রচেষ্টায় ভুটানের বক্সের সামনে থেকে নেওয়া শট প্রতিহত হলেও পরে বাঁ প্রান্তে বল পেয়ে যান বিপলু আহমেদ। এই উইঙ্গারের নেওয়া আড়াআড়ি শট চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।

৩৬তম মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। এবার কর্নার থেকে উড়ে আসা বল আতিকুর রহমান উড়ে এসে হেড করেছিলেন, যদিও ঠিকমতো ‘কানেক্ট’ করতে না পারায় হতাশায় মাথায় হাত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের। যদিও দ্বিতীয় মিনিটে পাওয়া গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ-ভুটান এবার দিয়ে পঞ্চমবার মুখোমুখি হয়েছে সাফ ফুটবলে। আগের চারবারে বাংলাদেশের সাফল্যের পাল্লাই ভারি। ভুটানের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের জয় তিনটিতে, বাকি ম্যাচটি হয়েছে ড্র।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী