মদরিচকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪

রোনালদোর সঙ্গে মদরিচ উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লুকা মদরিচ। ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে প্রথমবার জেতা পুরস্কারটির যেমন প্রশংসায় ভেসেছেন তিনি, বিপরীতে সমালোচনাও হয়েছে অনেক। অবশ্য ‘প্রতিদ্বন্দ্বী’ রোনালদোর কাছ থেকে অভিনন্দনের বার্তাই পেয়েছেন ক্রোয়েট মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ক্রিস্তিয়ানো রোনালদো গোলের পর গোল করে গেলেও মদরিচের অবদানও ছিল অনেক। ক্লাব ফুটবলে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর বিশ্বকাপে নেমে পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। রাশিয়া বিশ্বকাপে আন্ডারডগ হয়ে নামা ক্রোয়েশিয়া তার নেতৃত্বে খেলেছে ফাইনাল। মস্কোর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারলেও মদরিচ ও ক্রোয়েশিয়া জয় করে নেয় গোটা ফুটবল বিশ্বের হৃদয়।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত একটি বছর কাটানোর পুরস্কার হিসেবে জিতেছেন তিনি উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের খ্যাতি। যদিও অনেকেই মদরিচের হাতে পুরস্কারটি মেনে নিতে পারেননি। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস তো স্পষ্টই বলে দিয়েছে, ‘এটা হাস্যকর।’ রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো নিজেও নাকি খেপেছেন পুরস্কারটি জিততে না পেরে!

যদিও মদরিচ শোনালেন অন্য কথা। পর্তুগিজ যুবরাজ তাকে অভিনন্দনের বার্তাই পাঠিয়েছেন ইউরোপসেরা হওয়ার পুরস্কারে। চমৎকার বিশ্বকাপ কাটানোর পর ক্রোয়েশিয়া প্রথমবার মাঠে নেমেছিল পর্তুগালের বিপক্ষে। ম্যাচটিতে রোনালদো না খেললেও অভিনন্দন জানানোর কথা ভাগাভাগি করেছেন মদরিচ।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, ‘ওর সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। এটা (উয়েফা বর্ষসেরা) জেতার পর ও আমাকে অভিনন্দনের বার্তা পাঠিয়েছে। আর বলেছে শিগগিরই দেখা হবে আমাদের।’ পর্তুগিজ উইঙ্গার ইতালিতে চলে গেলেও সম্পর্কটা আগের মতোই থাকবে তার সঙ্গে, ‘ক্রিস্তিয়ানোর সঙ্গে আমার সম্পর্কটা ভালো, আর এটা থাকবেও আমাদের মধ্যে, কোনও কিছুই বদলে যাবে না। ব্যক্তিগত পুরস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে দলগত বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত তিনেও আছেন মদরিচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দেওয়া এই পুরস্কার নিয়ে তার বক্তব্য, ‘আমি খুশি (ফিফা বেস্টের তালিকায় থাকতে পেরে)। এটা নির্বাচন করবেন খেলোয়াড় ও কোচেরা, দেখা যাক কী হয়।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম