‘বিশ্বকাপের যন্ত্রণা কাটিয়ে উঠছে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০১

‘বিশ্বকাপের যন্ত্রণা কাটিয়ে উঠছে ব্রাজিল’ হট ফেভারিট ধরা হয়েছিল ব্রাজিলকে। রাশিয়া বিশ্বকাপ দিয়েই ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর ছিল সাম্বার দেশের মানুষও। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে হতাশাজনক বিদায়ে বিষাদে ছেয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। ফুটবল মহাযজ্ঞের সেই যন্ত্রণা দূর করার মিশন শুরু করেছে ব্রাজিল জয় দিয়ে।

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর শনিবার প্রথমবার মাঠে নেমেছিল ব্রাজিল। নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে সেলেসাওরা। স্থায়ীভাবে অধিনায়কত্ব পাওয়া নেইমারের সঙ্গে লক্ষ্যভেদ করেছেন রবের্তো ফিরমিনো। দলের পারফরম্যান্সে ভীষণ খুশি কোচ তিতে জানিয়েছেন, এই জয়ে বিশ্বকাপের যন্ত্রণা কাটিয়ে উঠতে শুরু করেছে ব্রাজিল।

২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল দাপট দেখিয়ে। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে শেষ আটের লড়াই হেরে বিদায় নিতে হয় তাদের। হতাশায় ছেয়ে যাওয়া লাতিন দেশটি নতুন করে স্বপ্ন দেখছে আবার। জয় দিয়ে বিশ্বকাপ পরবর্তী অধ্যায় শুরুর পর কোচ তিতে বলেছেন, ‘(বিশ্বকাপ থেকে) বাদ পড়ার যন্ত্রণা ও হতাশা কাটিয়ে ওঠার কাজ করছি আমরা। মানসিক জায়গা শক্তিশালী করা হচ্ছে।’

খেলোয়াড়রা যে বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছেন তার উদাহরণ হিসেবে তিতে উপস্থাপন করলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ার পর আমরা সবার মধ্যেই (ঘুরে দাঁড়ানোর) অনুভূতিটা খুঁজে পাচ্ছি। দগলাস কোস্তা যেমন, মাত্র দ্বিতীয় ম্যাচে একাদশে থেকে নেমেছিল সে, অন্য খেলোয়াড়দের মধ্যেও একই অনুভূতি। সবাই নিজেদের গুছিয়ে নিচ্ছে, যদিও মাঠে আরও কিছু সময় দরকার।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট এই কোচ এতটা প্রত্যাশাই করেননি, ‘আমরা ফিরমিনো, দগলাস কোস্তা, ফ্রেদতে বেশি সুযোগ দিতে চেয়েছি। এরপর সুযোগ দিয়েছি নতুনদের। এই খেলোয়াড়রা সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে এবং দিনে দিনে আরও ভালো করবে। যেটা আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম