নেপালের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

নেপালের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ ভুটান ও পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সুবাস পেয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো তাদের। এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল নেপাল, তাদের সঙ্গী পাকিস্তান।

‘এ’ গ্রুপে পাকিস্তান ও নেপালের সমান ৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ পর্বে বাদ পড়ল বাংলাদেশ।

আক্রমণে শুরু থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। তাদের রক্ষণভাগও ছিল অপ্রতিরোধ্য। ৭ মিনিটে রোহিতের পাস থেকে সুজল বাংলাদেশের বক্সে ক্রস দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশি ডিফেন্ডার বুক চিতিয়ে রুখে দেন।

১৩তম মিনিটে মামুনুলের বাঁ পায়ের কর্নার কিক কাছের পোস্টে রুখে দেন নেপালি ডিফেন্ডার আদিত্য। দ্বিতীয় কর্নার ঠেকান গোলরক্ষক কিরণ চেমজং। ১৪ মিনিটে বাংলাদেশের বক্সে সুনীলের হেড জোরালো হতে দেননি জামাল ভূঁইয়া।

৫ মিনিট পর তপু বর্মণ নেপালের বক্সের মধ্যে হেড করেছিলেন, কিন্তু সেটা লক্ষ্যের দিকে না ছোটায় সহজেই বিপদমুক্ত করেন নেপালি ডিফেন্ডাররা।

২৪ মিনিটে নেপাল ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। মামুনুলের শট ভরতের হাতে লাগলে দ্বিতীয় ফ্রি কিক থেকে মিনিটে ওয়ালি ফয়সালের শট ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়।

আধ ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পরই অবাক করা গোলে এগিয়ে যায় নেপাল। ৩৩ মিনিটে বিমল ঘারতি মাগারের ফ্রি কিক বাংলাদেশের জালে ঢোকে গোলরক্ষক শহীদুল আলমের বোকামিতে। লম্বা কিকটি উঁচু দিয়ে এসেছিল, বাংলাদেশি গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। কিন্তু তার হাত ফসকে জালে জড়ায় বল। এই গোলেই স্বাগতিকদের আত্মবিশ্বাস চুরমার হয়ে যায়।

বিরতির পর গোল শোধে মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু ৫৩ মিনিটে তাদের জালে আরেকবার বল বল জড়ানোর সুযোগ তৈরি করেছিল নেপাল। ভারতের বাঁ পায়ের শট রুখে দেন শহীদুল। ফিরতি শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তার দুই মিনিট আগে বিমলের আরেকটি ফ্রি কিক এবার ঠেকাতে সফল হন শহীদুল।

৬৪ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের চাপে পড়ে লক্ষ্যে শট নিতে পারেনি নেপাল। ৭০ মিনিটে ওয়ালির ক্রস শাখাওয়াত রনি হেড করেছিলেন। কিন্তু ক্রসবারের ঠিক পেছনে জালের উপর বল পড়ে।

রনি ৭৬ মিনিটে আবারও বক্সের মধ্যে বল পান। কিন্তু তার হেড ঠিকভাবে নিতে দেননি নেপালের ডিফেন্ডাররা। ৩ মিনিট পর আবারও বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী শট নেন লক্ষ্যে। ছোট বক্সের কিছুটা দূর থেকে রনি বাঁ পায়ে শট নিলেও পোস্টে বল রাখতে পারেননি।

৮২ মিনিটে নবযুগের ক্রসে সুজল জাল খুঁজে পান। কিন্তু অফসাইডের কারণে নেপালের গোলটি বাতিল হয়। ৬ মিনিট পর সুনীল বালের ডান দিক থেকে নেওয়া শট দারুণ সেভ করেন শহীদুল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নবযুগ দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। বিশাল রায়ের পাস পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন তিনি। ডান পায়ের গতিময় শটে নেপালের দ্বিতীয় গোল করেন নবযুগ। ইনজুরি সময়ে চার মিনিট যোগ করা হলেও এই গোলে বাংলাদেশের শেষ আশারও সমাধি ঘটে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম