রোনালদোকে ঘিরে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন জুভেন্টাস সতীর্থের

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭

রোনালদোকে ঘিরে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন জুভেন্টাস সতীর্থের দিনকয়েক আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, এবারের চ্যাম্পিয়নস লিগের ফেভারিট জুভেন্টাস। কারণটা খুব স্পষ্ট, ইতালিয়ান দলটিতে এবার যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তুরিনের ক্লাবও ইউরোপসেরা হওয়ার স্বপ্ন বুনছে পর্তুগিজ উইঙ্গারকে ঘিরে।

যার মধ্যে অন্যতম ব্লাইস মাতুইদি। বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার এবার চ্যাম্পিয়নস লিগ দেখছেন তাদের হাতে। বিশ্বসেরা ক্রিস্তিয়ানো রোনালদো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যবধান গড়ে দেবেন বলে মন্তব্য করেছেন মাতুইদি।

গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। নতুন ক্লাবের জার্সিতে এখন পর্যন্ত গোলের মুখ খুলতে না পারা এই তারকা গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়নস লিগে জিতেছেন রিয়ালের হয়ে। ২০১৭ সালে আবার তার বর্তমান দল জুভেন্টাসকে হারিয়েই হাতে তুলেছিলেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফিটি, যে ফাইনালে জোড়া গোল করেছিলেন রোনালদো।

২০১৫ সালেও ফাইনালে হেরেছিল জুভেন্টাস, সেবার তাদের হতাশ করেছিল আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাস করা জুভরা এবার ট্রফি উদযাপন করতে পারবেন বলে বিশ্বাস মাতুইদির। রোনালদোকে ঘিরেই তার স্বপ্ন, “রোনালদো অন্যরকম, আমরা কথা বলছি পাঁচবার ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় সম্পর্কে। আমরা বলতেই পারি সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং তাকে সঙ্গে পেয়ে আমরা ভীষণ খুশি।”

রোনালদোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে চ্যাম্পিয়নস লিগে সফল হওয়া সম্ভব বলে মনে করছেন এই মিডফিল্ডার, ‘তার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই জয়ের পথে ভূমিকা রাখবে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এটা আমাদের সাহায্য করবে। কাজেই আমরা এইসব দেখতে পাবো, এবং এবার সেটা আমাদের পক্ষে হবে।’

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই জুভেন্টাসকে দিতে হবে কঠিন পরীক্ষা। ‘এইচ’ গ্রুপে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া ও ইয়ং বয়েজ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের