ফিফা বর্ষসেরার ভাবনায় বুঁদ হয়ে নেই মদরিচ

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১

লুকা মদরিচ ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লুকা মদরিচ। এবার ফিফা দ্য বেস্ট হওয়ার লড়াইয়েও পর্তুগিজ তারকার সঙ্গে লড়বেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। কিন্তু সেটা জেতার ভাবনায় বুঁদ হয়ে নেই তিনি।

শুধু রোনালদোই নয়, গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড গোলদাতা মোহাম্মদ সালাহও আছেন মদরিচের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায়। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে দেওয়া হবে ফিফার শীর্ষ পুরস্কার।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখেছিলেন মদরিচ। আর বিশ্বকাপ ফাইনালেও তার অধিনায়কত্বে খেলেছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে দলটি। আর এই ভূমিকায় প্রথমবার উয়েফার সেরা হয়েছেন ক্রোয়েট মিডফিল্ডার।

স্পেনের কাছে নেশন্স লিগে ৬-০ গোলে হারের পর কাদেনা কোপকে ক্রোয়েশিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমি এটা (ফিফা দ্য বেস্ট) সিদ্ধান্ত নেব না, অন্যরা নেবে। যদি জিতি তাহলে দারুণ হবে। না জিতলেও ব্যাপার নয়। এটার চিন্তায় আমি বুঁদ হয়ে নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো দল।’

বিশ্বকাপের শেষ ষোলোতে বিদায় নেওয়া স্পেনের কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা মদরিচের কণ্ঠে, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই উন্নতি করতে হবে। আমরা যেন একই কাজ না করি সেটা নিশ্চিত করতে হবে। সহজ কথা আমাদের সামনে তাকাতে হবে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম