আর্জেন্টিনা কোচের সঙ্গে ঝামেলা নেই দিবালার

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১

পাউলো দিবালা গুঞ্জন উঠেছে, ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি ও পাউলো দিবালার সঙ্গে ঝামেলা চলছে। সেটা প্রত্যাখ্যান করে দিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। 

লিওনেল মেসি না থাকায় সহজেই দিবালাকে আর্জেন্টিনার একাদশে দেখার প্রত্যাশা করেছিল অনেকে। কিন্তু হতবাক হতে হয়েছে তাদের। গুয়েতেমালার বিপক্ষে বেঞ্চেই বসে থাকতে হয়েছে জুভেন্টাস ফরোয়ার্ডকে, আর কলম্বিয়ার বিপক্ষে খেলেছেন দ্বিতীয়ার্ধে বদলি হয়ে।

মেসি না থাকার পরও দিবালাকে দলে অনিয়মিত দেখায় প্রশ্ন শুনতে হয়েছে স্কালোনিকে। মঙ্গলবার নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রর পর জুভেন্টাস ফরোয়ার্ডের ভাই গুস্তাভো সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আপনি যদি তাদের অর্থ না দেন, তাহলে আপনাকে তারা খেলাবে না।’ এই বার্তা কোচ ও খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্বের আভাস জোরালো করে তোলে।

অবশ্য দিবালা এসব গুজবে কান দিচ্ছেন না। স্কালোনির সঙ্গে কোনও তিক্ত সম্পর্ক নেই জানালেন তিনি, ‘আমাদের পরিবাররা সবসময় চায় আমরা যেন খেলি। আর এ ধরনের উত্তপ্ত মুহূর্ত অনেকবার তৈরি হয়েছিল। কোচ ও টেকনিক্যাল স্টাফদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে।’

সমালোচকদের সমালোচনায় ব্যস্ত না থাকতে পরামর্শ দিলেন দিবালা, ‘আমি এখানে থাকতে পেরে কৃতজ্ঞ এবং স্কালোনিকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা দল, অনেক তরুণ খেলোয়াড় আছে যারা সবাই খেলতে মুখিয়ে। সবাই চায় জাতীয় দলে থাকতে। আমি মনে করি মাঠের ব্যাপারেই লোকজনের মনোযোগ দেওয়া উচিত।’

তার আগে স্কালোনি ঝামেলার কথা উড়িয়ে দেন, ‘আপনারা মনে করছেন তার সঙ্গে আমার ঝামেলা আছে? সে একজন ফেনোমেনন। যেটা ঘটেছে সেটা হলো আমরা অনুশীলন করিনি এ সপ্তাহে এবং সে সেটা জানে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী