পেনাল্টিতে দক্ষতা বাড়াতে চান মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭

পেনাল্টিতে দক্ষতা বাড়াতে চান মেসি বিশ্ব ফুটবলে প্রশংসিত হলেও লিওনেল মেসি নিজেকে সব্যসাচী মনে করেন না। পেনাল্টি নেওয়ায় বাজে রেকর্ড সবসময় ভাবায় তাকে। পেনাল্টিতে দক্ষতা বাড়িয়ে এই দুর্বলতা কাটিয়ে উঠতে চান বার্সেলোনা অধিনায়ক।

গোল করতে তো বটেই, করানোতেও দুর্দান্ত মেসি। গত মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি ১২টি গোল করিয়েছেন বার্সা ফরোয়ার্ড। এ বছর লিগে অন্য যে কারও চেয়ে বেশি গোল করেছেন সরাসরি ফ্রি কিকে- ৭টি। কিন্তু পেনাল্টিতে হতাশার চিত্র।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৮ পেনাল্টির চারটিতে ব্যর্থ হন। বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়কের পেনাল্টি মিসের দুঃসহ স্মৃতি তো এখনও টাটকা।

সব মিলিয়ে মেসি তার ক্যারিয়ারে ২৪ বার স্পট কিক থেকে গোল করতে পারেননি। পেনাল্টি ভীতি যে তার আছে, সেটা দেখা গেছে কয়েক সপ্তাহ আগে। আন্তর্জাতিক বিরতির আগে হুয়েস্কার বিপক্ষে বার্সার জয়ে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পেনাল্টি নিতে বলেন লুই সুয়ারেসকে।

কাতালুনিয়া রেডিওকে মেসি তার এই দুর্বলতার জায়গা নিয়ে কথা বলেছেন, ‘পেনাল্টি স্পট থেকে আমি আরও দক্ষতা বাড়াতে চাই। কিন্তু পেনাল্টি নিয়ে কাজ করা কঠিন। ট্রেনিংয়ে ও ম্যাচে পেনাল্টি নেওয়া একই ব্যাপার নয়। হয়তো আপনার মাথায় কোনও পরিকল্পনা আছে কিংবা আপনি কোনও কিছু নিয়ে কাজ করতে চান। কিন্তু এটা যেমনটা মনে করা যায় তার চেয়েও বেশি কঠিন।’

যতই কঠিন হোক না কেন, ১২ গজ দূর থেকে নেওয়া শটের ব্যর্থতা এবার কাটিয়ে উঠতে চান মেসি, ‘গোলরক্ষকের এটা নিয়ে অনেক কিছু করার আছে। তারা যদি সঠিকভাবে অনুমান করতে পারে, তাহলে শট রুখে দিতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে আমি পেনাল্টি নেওয়ায় ভালো করতে চাই।’

ফ্রি কিক নেওয়ায় সন্তুষ্টির কথা জানালেন মেসি, কিন্তু শিখছেন প্রতিনিয়ত, ‘ফ্রি কিক নেওয়ায় আমি অনেক উন্নতি করেছি, এমনকি ডান পায়ের বেলাতেও। আমি সবসময় শিখতে চেষ্টা করছি এবং প্রত্যেক দিন উন্নতি করতে চাই।’ ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম