ইবিতে ৩৩ দলের আন্তঃবিভাগ ফুটবল শুরু

ইবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৫

ইবিতে ৩৩ দলের আন্তঃবিভাগ ফুটবল শুরু জমকালো আয়োজনে মাঠে গড়াল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট। রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

এবারের আন্তঃবিভাগ ফুটবলে মোট ৩৩ দল ও আন্তঃহল টুর্নামেন্টে মোট ৪টি হল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যম্পিয়ন আইন বিভাগ ৪-১ গোলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে হারায়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে ও উপপরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  শাহাদাত তিমিরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম