বাহরাইনকে হারাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮

বাংলাদেশের অনুশীলন এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে স্বাগতিক বাংলাদেশ মাঠে নামছে আজ। বিকাল সাড়ে তিনটায় স্বাগতিকদের প্রতিপক্ষ বাহরাইন। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চাইছে বাংলাদেশ দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। সেই আত্মবিশ্বাসে ঢাকার আসরে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য তাদের। দলের কোচ গোলাম রব্বানী ছোটন আগেই বলেছেন, ‘গ্রুপ সেরা হয়ে আমরা পরের পর্বে খেলতে চাই। তাই প্রতিপক্ষ যেই আসুক না কেন, তাদের হারাতে হবে।’

বাহরাইন প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছে ৮-০ গোলে। বাংলাদেশ কোচ অবশ্য এতে আরো সতর্ক। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাহরাইন আট গোলে হেরেছে। এখানে আমাদের বরং আরো সতর্ক হতে হবে। যেন ওরা ঘুরে দাঁড়াতে না পারে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ম্যাচ জিততে পারবো।’

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা সম্প্রতি ছেলেদের সাফ ফুটবলের উদাহরণ দিয়ে এই সফল কোচ বললেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপাল দুর্দান্ত খেলছিল। কিন্তু মালদ্বীপ চ্যাম্পিয়ন হলো। ফুটবলে যে কোনো দিন যেকোনো কিছু হতে পারে। বাহরাইন আগের ম্যাচে খারাপ করেছে কিন্তু তারা আমাদের বিপক্ষে ঘুরে দাঁড়াতেও পারে। তাই কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। ৯০ মিনিট এক তাল-লয়ে খেলতে হবে।’

বাহরাইনের বিপক্ষে মারিয়া-আঁখিদের আগে খেলার কোন ইতিহাস নেই। তাই বাংলাদেশ কোচ প্রথম ম্যাচে জিতেই স্মরণীয় করে রাখতে চান। উল্টো দিকে বাহরাইন কোচ খালেদ হোসেন অবশ্য ঘুরে দাঁড়াতে চাইছেন। কিন্তু তার নিয়মিত একাদশের সাত খেলোয়াড় পড়াশোনার কারণে ঢাকায় আসতে পারেনি।

বাংলাদেশকে সমীহ করে খালেদ হোসেন বলেছেন, ‘স্বাগতিক হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে। এছাড়া তারা শক্তিশালী দল। গতবারের গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে খেলেছে। তাদের ভিডিও দেখা হয়েছে। আমরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম