গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন কাশিয়ানী উপজেলা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮

ট্রফি হাতে কাশিয়ানী উপজেলার উল্লাস আজ (বুধবার) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শিরোপা নির্ধারণী খেলায় কাশিয়ানী উপজেলা একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে মুকসুদপুর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করলেও নির্ধারিত সময়ে কেউই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র থাকায় ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে কাশিয়ানী উপজেলা। উত্তেজনাকর ট্রাইবেকারে কাশিয়ানী উপজেলা পায় ৫-৪ গোলের জয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন কাশিয়ানী উপজেলা ও রানার্স-আপ মুকসুদপুর উপজেলা একাদশের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি