মদরিচের হাতে ব্যালন ডি’অর চান ইস্কো

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

ইস্কোর সঙ্গে মদরিচ উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর লুকা মদরিচ ব্যালন ডি’অরও জিতবেন প্রত্যাশা ইস্কোর। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রোমার বিপক্ষে ৩-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেওয়া এই তারকা ম্যাচ শেষে একথা বলেন।

চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার মিশনে নেমে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে দারুণ এক ফ্রি কিকে ইস্কো এগিয়ে দেন রিয়ালকে। মদরিচের বানিয়ে দেওয়া পাসে গ্যারেথ বেল দ্বিগুণ করেন ব্যবধান। ওয়েলস তারকার ক্যারিয়ারে অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে বেশি গোল বানিয়ে দেন ক্রোয়েট মিডফিল্ডার। মদরিচের অ্যাসিস্টে এটি ছিল বেলের ১২তম গোল। বদলি নেমে মারিয়ান দিয়াস ইনজুরি সময়ে করেন তৃতীয় গোল।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দারুণ শুরুর পর উয়েফার সেরা খেলোয়াড়ের প্রশংসা করেছেন ইস্কো। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মদরিচের হাতে এবার ব্যালন ডি’অর দেখার অপেক্ষায় তিনি।

ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলা অধিনায়ক ব্যক্তিগত সব পুরস্কার জয়ে এগিয়ে বিশ্বাস করেন ইস্কো, ‘প্রত্যেক খেলায় মদরিচ আমাদের অনেক কিছু দেয়। সে আমাদের জন্য মৌলিক খেলোয়াড়। আশা করি আমরা সবাই তার পর্যায়ে পৌঁছাতে পারব। সে ব্যালন ডি’অরের দাবিদার। অন্যমানের এক খেলোয়াড় সে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম