ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। দুই প্রতিদ্বন্দ্বী উগো লরি ও ক্যাস্পার স্মেইকেলকে হারালেন তিনি।
কোর্তোয়া দারুণ পারফরম্যান্স ধরে রেখে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস জেতেন। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপে ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে কোনও গোল করতে দেননি তিনি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষেও চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন চেলসি থেকে এই মৌসুমে রিয়ালে যোগ দেওয়া কোর্তোয়া।
বিশ্বকাপ জয়ী ফ্রান্সের গোলরক্ষক ও অধিনায়ক লরি ও বিশ্বকাপে ডেনমার্কের হয়ে দারুণ পারফরম্যান্স করা স্মেইকেলকে হারিয়ে এই পুরস্কার জিতে গর্বিত কোর্তোয়া। গোল ডটকম








