টানা তিন ম্যাচে জয়হীন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬

টানা তিন ম্যাচে জয়হীন বার্সেলোনা তিন দিন পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলা, ওই ম্যাচেই চোখ ছিল এর্নেস্তো ভালভারদের। কিন্তু প্রস্তুতি ভালো হলো না তার দল বার্সেলোনার। স্পারদের মাঠে মঙ্গলবার নামার আগে লা লিগায় টানা তৃতীয় ম্যাচ পয়েন্ট হারাল কাতালান জায়ান্টরা।

শনিবার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছে তারা। লিওনেল মেসি ও সার্জিও বুশকেৎসকে বেঞ্চে বসিয়ে রেখে দল মাঠে নামান ভালভারদে। প্রথমার্ধের গোল খেয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কা পড়েছিল বার্সা। তবে শেষ দিকে মেসির বানিয়ে দেওয়া বলে মুনির আল হাদ্দাদির গোলে রক্ষা হয় তাদের।

গত দুই ম্যাচে জিরোনার সঙ্গে ড্রর পর লেগানেসের বিপক্ষে হেরে যায় বার্সা।

৪১ মিনিটে বার্সার ডিফেন্ডার জোর্দি আলবার চোখ ফাঁকি দিয়ে ব্যাকপোস্ট থেকে দারুণ গোল করেন অস্কার দি মার্কোস। তাতে আরেকবার হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। প্রথমার্ধে তারা দাপট দেখিয়ে খেলেছিল। ২৬ ও ৩৭ মিনিটে লুই সুয়ারেসের শট ঠেকিয়ে কাতালানদের হতাশ করেন অ্যাথলেটিক গোলরক্ষক উনাই সিমন।

পিছিয়ে পড়া বার্সা স্বরূপে ফেরে মেসি মাঠে নামলে। ৫৫ মিনিটে আর্তুরো ভিদালের বদলি হন তিনি। দলকে ম্যাচে ফেরাতে মরিয়া ছিলেন অধিনায়ক। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তার দলকে।

৬০ মিনিটে ফিলিপ্পে কৌতিনিয়োর শট গোলবারে আঘাত করে। মেসির ফ্রি কিক গোললাইন থেকে প্রতিহত করে অ্যাথলেটিক। এমনকি ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু নেলসন সেমেদো ট্যাকল করে ইনাকি উইলিয়ামসকে ব্যর্থ করেন।

ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে মেসির শট আবারও পোস্টে লাগে। যখন বার্সা টানা দ্বিতীয় হারের শঙ্কায়, ঠিক তখন অধিনায়কের ক্রস থেকে বদলি খেলোয়াড় মুনির স্কোর করেন ১-১।

সব শঙ্কা কাটিয়ে এক পয়েন্ট উদ্ধার করেছে বার্সা। এই প্রথমবার ভালভারদের বার্সা টানা তিন ম্যাচ জয়হীন থাকল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর অসম্মতি জানানোয় মেসিকে দেখতে হয়েছে হলুদ কার্ড।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে বার্সা। কিন্তু তাদের টপকে এক নম্বর আসন দখল করতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে লড়বে রিয়াল মাদ্রিদ (১৩)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম