শিষ্যদের প্রশংসায় জেমি ডে

তানজীম আহমেদ, সিলেট থেকে
০১ অক্টোবর ২০১৮, ২২:১৫আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২২:১৬

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ কোচ জেমি ডে যে কোনও টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচ জিতে দারুণ খুশি জেমি ডে। খেলা শেষে সবার আগে শিষ্যদের প্রশংসা করলেন বাংলাদেশ কোচ।

১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে জেমি ডে বলেছেন, ‘ছেলেরা ভালো খেলেছে। তারা অনেক পরিশ্রম করেছে। তাদের কঠোর পরিশ্রমের সুফল পেয়েছে দল।’

সোমবার লাওসের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘সাফ ফুটবলে আমরা অন্য ফর্মেশনে খেলেছিলাম। এবার বৈচিত্র্য আনার  জন্য ফর্মেশন বদল করেছি, আর প্রথম ম্যাচেই সফল হয়েছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।’

৫ অক্টোবর পরের ম্যাচে ফিলিপাইনকেও হারানোর লক্ষ্য বাংলাদেশ কোচের, ‘পরের ম্যাচেও জিততে চাই। জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান