হফেনহেইমের বিপক্ষে আগুয়েরোকে নিয়ে দোটানায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১৬:১২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:১৪

হফেনহেইমের বিপক্ষে আগুয়েরোকে নিয়ে দোটানায় গার্দিওলা লিওঁর বিপক্ষে হেরে শুরু হয়েছে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ। ঘরের মাঠে হারা দলটি মঙ্গলবার রাতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক হফেনহেইমের। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সের্হিয়ো আগুয়েরোকে নামানো নিয়ে দোটানায় কোচ পেপ গার্দিওলা।

পায়ের ছোট চোটে ভুগছেন আগুয়েরো। ম্যানসিটির শীর্ষ গোলদাতা তারপরও জার্মানিতে গেছেন দলের সঙ্গে। সেখানে ফিটনেসের প্রমাণ দিয়েই জায়গা করে নিতে হবে দলে। এজন্য তাকে যতটুকু দরকার সময় দিতে চান স্প্যানিশ কোচ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেন, ‘হফেনহেইমের বিপক্ষে বড় ম্যাচ। আগুয়েরো আমাদের সঙ্গে এখানে এসেছে কারণ চিকিৎসক বলেছেন সে খেলতে পারবে। কিন্তু আমরা ম্যাচ শুরুর আগে বলতে পারব সে খেলবে নাকি গ্যাব্রিয়েল জেসুস।’

বার্সেলোনার সাবেক কোচ আরও জানান, কেভিন ডি ব্রুইন অনুশীলনে ফিরলেও হফেনহেইমের বিপক্ষে খেলবেন না। পুরোপুরি পস্তুত হলেই বেলজিয়াম তারকাকে জায়গা করে দেবেন দলে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী