লাওস-ফিলিপাইন ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

তানজীম আহমেদ, সিলেট থেকে
০২ অক্টোবর ২০১৮, ১৮:১৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৮:৩৪

এবার আর হতাশ হতে চায় না বাংলাদেশ মঙ্গলবার দুপুরে টিম হোটেলে বসে আছেন বাংলাদেশের কোচ জেমি ডে। সঙ্গে সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। দুজনই বেশ নির্ভার, খেলোয়াড়রাও ফুরফুরে মেজাজে। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে লাওসকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের। বুধবার লাওস-ফিলিপাইন ম্যাচ ড্র হলে কিংবা লাওস হেরে গেলে শেষ চারে উঠে যাবে স্বাগতিক দল। বাংলাদেশেরও তেমনই প্রত্যাশা।

গত মাসে সাফ ফুটবল বড় একটা শিক্ষা দিয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল লাল-সবুজ দল। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গোল গড়ের মারপ্যাঁচে বিদায় নিতে হয় ভগ্ন হৃদয়ে। বঙ্গবন্ধু গোল্ডকাপে তাই সবাই ভীষণ সতর্ক।

আগামী শুক্রবার ফিলিপাইনের মুখোমুখি হওয়ার আগেই শেষ চার নিশ্চিত হতে পারে বাংলাদেশের। জেমি ডেকে সেমিফাইনাল নিয়ে প্রশ্ন করতে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। বুধবার শেষ চার নিশ্চিত হয়ে গেলে তো ভালোই। সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচে জিতেও সেমিফাইনালে উঠতে পারিনি। বঙ্গবন্ধু গোল্ডকাপে তেমন হতাশায় পুড়তে চাই না।’

স্থানীয় সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার সেমিফাইনালে খেলার সম্ভাবনায় এখনই উত্তেজিত, ‘সাফ ফুটবলে সেমিফাইনালে যেতে না পারার আক্ষেপ এখনও তাড়া করে আমাদের। সিলেটে যেন কোনও ভুল না হয়। আমরা চাই লাওস হেরে যাক, ফিলিপাইন জিতুক। তাহলেই আমাদের সেমিফাইনাল নিশ্চিত।’

মিডফিল্ডার মাশুক মিয়া জনিও লাওসের ব্যর্থতা কামনা করছেন, ‘বুধবারের ম্যাচের দিকে তাকিয়ে থাকলেও গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনকে হারাতে চাই। এবার কিছুতেই ভুল করা যাবে না, সেমিফাইনালে যেতেই হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী