নেপালকে হারিয়ে তাজিকিস্তানের শুভসূচনা

তানজীম আহমেদ, সিলেট থেকে
০২ অক্টোবর ২০১৮, ২০:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২০:৫৬

তাজিকিস্তানের প্রথম গোলের আনন্দ বঙ্গবন্ধু গোল্ডকাপে গত আসরের চ্যাম্পিয়ন নেপাল। কিন্তু এবার তাদের শুরুটা ভালো হয়নি, প্রথম ম্যাচেই হার মেনেছে তাজিকিস্তানের কাছে। ২-০ গোলে জিতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে তাজিকরা।

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক তাজিকিস্তান দুই অর্ধে দুই গোল করেছে। সপ্তম মিনিটে গোল পেতে পারতো বিজয়ী দল। কিন্তু জন রহিমভের জোরালো শট গোলকিপারের হাতে লেগে চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ২০ মিনিটে আব্দুগাফুরভের গড়ানো শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলকিপার।

২৬ মিনিটে পেনাল্টি থেকে তাজিকিস্তান এগিয়ে যায়। ইরগাসিভ জাহাঙ্গীরকে অনন্ত তামাং ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন ফাতখুল্লয়েভ ফাতখুল্লো। ৩৯ মিনিটে আসররোভের ফ্রি-কিক ক্রসবার উঁচিয়ে গিয়ে হতাশ করে তাজিকদের।

বিরতির পরও তাজিকিস্তানের আক্রমণে ভাটা পড়েনি। ৫৩ মিনিটে জুরাভয়েভের পাস থেকে এরগাসেভের প্লেসিং শট পোস্টে যায়নি। তবে ৭০ মিনিটে গোল পেয়েছে মধ্য এশিয়ার দেশটি। ফাতখুল্লোর চিপ থেকে তুরুনভের হেড জালে গিয়ে নিশ্চিত করেছে তাজিকদের জয়।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী