ইউরোপা লিগে আর্সেনাল-চেলসির টানা জয়

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:০১

স্মিথের (ডানে) গোলে সব শঙ্কা দূর হয় আর্সেনালের ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয় পেল আর্সেনাল ও চেলসি। এফকে কারাবাগের মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। আর একের পর এক সুযোগ নষ্ট করা চেলসি ১-০ গোলে হারিয়েছে ভিদিকে।

মাত্র ৪ মিনিটে সক্রেতিস পাপাস্তাপোপলুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বাকু অলিম্পিয়া স্টেডিয়ামে ওই এক গোল করে প্রথমার্ধ শেষ করে অতিথিরা। ৫৩ মিনিটে এমিলি স্মিথ রো গানারদের জার্সিতে প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২০১১ সালে অ্যালেক্স ওক্সারলেইড চেম্বারলেইনের পর ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতা এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।  দুজনের মতো প্রথমবার আর্সেনালের হয়ে ৭৯ মিনিটে গোল করে জয় সুনিশ্চিত করেন মাত্তেও গুয়েনদোজি।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে ‘ই’ গ্রুপের শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে স্পোর্তিং সিপি।

আলভারো মোরাতার একমাত্র গোলে জিতে ‘এল’ গ্রুপের নিয়ন্ত্রণ নিয়েছে চেলসি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

এই মৌসুমে ষষ্ঠ ম্যাচে গোলখরা কাটালেন মোরাতা ৭০তম মিনিটে। ৭ মিনিট পর রস বার্কলের একটি চেষ্টা গোলবারে না লাগলে ব্যবধান দ্বিগুণ হতে পারত তাদের।

বদলি খেলোয়াড় প্যাট্রিক কুত্রোনের জোড়া গোলে পিছিয়ে পড়েও জিতেছে এসি মিলান। অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ১৪ মিনিটে মিগুয়েল গুয়েরেরোর গোলে এগিয়ে যায় গ্রিক ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল আদায় করে মিলান। কুত্রোনের দুই গোলের মাঝে লক্ষ্যভেদ করেন ইনজুরি থেকে ফিরে আসা গনসালো হিগুয়েইন।

টানা জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে ইতালির জায়ান্টরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম