চোটে পড়েছেন বেল-বেনজিমা

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৮:২২আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:২৭

করিম বেনজিমা ও গ্যারেথ বেল দেপোর্তিভো আলাভেসের কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই আরেকটি দুঃসংবাদ দিলেন হুলেন লোপেতেগি। রিয়াল মাদ্রিদ কোচ জানালেন, গ্যালের বেল ও করিম বেনজিমা চোটে পড়েছেন।

শনিবার হারে টানা চার ম্যাচ জয়হীন থাকল রিয়াল। শেষ সময়ে আলাভেসের একমাত্র গোলে হারতে হয় মাদ্রিদ জায়ান্টদের। তার আগেই ইনজুরিতে মাঠের বাইরে চলে যান বেনজিমা ও বেল।

বিরতির ঠিক আগে মারিয়ানোকে মাঠে নামিয়ে তুলে নেওয়া হয় বেনজিমাকে। আর খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ভিনিসিয়াস জুনিয়রকে জায়গা দেওয়া হয় বেলকে উঠিয়ে।

লোপেতেগি নিশ্চিত করেন ইনজুরির কারণে বেনজিমা ও বেলকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তিনি বলেন, ‘বেনজিমা ও বেল চোট পেয়েছে। আর তাই আমাদের খেলোয়াড় বদলানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এটাই ফুটবল। আজ সব নেতিবাচক ব্যাপার উঠে এলো। এখন আমাদের আন্তর্জাতিক বিরতি, আমরা কী করছি সেটা এখন খতিয়ে দেখার সময় পাব।’

১৯৮৫ সালের পর প্রথমবার রিয়াল টানা চার ম্যাচে গোল করতে ব্যর্থ হলো। এমন বাজে রেকর্ডের পর লোপেতেগির ভবিষ্যৎ পড়েছে শঙ্কায়। যদিও অধিনায়ক সের্হিয়ো রামোস বলেছেন, কোচকে ছাঁটাই করা হবে ‘পাগলামি’। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম