পেনাল্টি ব্যর্থতায় লিভারপুলের মাঠে ম্যানসিটির ড্র

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৮, ০০:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ০৯:০১

পেনাল্টি মিস করলেন মাহরেজ এই বছর তিনবারের দেখায় লিভারপুলের কাছে সবগুলো হারের পর রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দারুণ সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু পেনাল্টি মিসে অ্যানফিল্ডে গোলশূন্য ড্রয়ের আফসোস নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।
দুই দলই প্রথমার্ধ শেষ করে হতাশায়। লক্ষ্যে একটিও শট নিতে পারেনি লিভারপুল-ম্যানসিটি। তবে ৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোহাম্মদ সালাহ। ডিবক্সের মধ্যে বল পেয়ে বাঁপায়ের শট নেন মিশরীয় ফরোয়ার্ড। কিন্তু তার শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। ওই একবারই চেষ্টা ছিল লিভারপুলের। প্রথমার্ধে দেহান লভরেন ডিবক্সের মধ্যে সের্হিয়ো আগুয়েরোকে ফাউল করলে ম্যানসিটি পেনাল্টির জোর আবেদন করে। কিন্তু রেফারি তাদের প্রত্যাখ্যান করে।

ওই আক্ষেপ সিটিজেনরা কাটানোর সুযোগ পায় ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে। লেরয় সানেকে ডিবক্সের মধ্যে ফাউল করেন ভার্জিল ফন ডিক। স্পট কিক নেন রিয়াদ মাহরেজ। কিন্তু আলজেরীয় তারকার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

ড্র করলেও ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আবারও দখল করেছে ম্যানসিটি। কয়েক ঘণ্টা আগে চেলসি দুই ম্যাচ পর জয়ে ফিরে এক নম্বর স্থানটি দখল করেছিল। সমান ২০ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে দুই নম্বরে নেমে গেছে তারা। একই পয়েন্টে তিন নম্বরে লিভারপুল।

সাউদাম্পটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে বসেছিল চেলসি। রস বার্কলের দারুণ নৈপুণ্যে সেন্ট ম্যারি’স স্টেডিয়ামে জয় পায় ব্লুরা।

৩০ মিনিটে এডেন হ্যাজার্ডকে দিয়ে গোলমুখ খোলান বার্কলে। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে নিজের নামও স্কোরশিটে লিখেন তিনি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দলের তিন নম্বর গোল আসে আলভারো মোরাতার কাছ থেকে। লিগে টানা দুটি ড্রয়ের পর ষষ্ঠ জয়ের দেখা পেল চেলসি।

এদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। ক্র্যাভেন কটেজে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের জোড়া লক্ষ্যভেদে ৫-১ গোলে ফুলহ্যামকে উড়িয়ে দেয় গানাররা। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা নবম ম্যাচ জিতল আর্সেনাল। অন্য গোলটি করেন অ্যারন রামসি।
প্রথম দুটি ম্যাচ হেরে লিগ শুরু করা গানাররা টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম