সেমিফাইনালে লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের

তানজীম আহমেদ, কক্সবাজার থেকে
০৯ অক্টোবর ২০১৮, ১৮:২১আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:২৩

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আগামীকাল বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। শক্তি, সামর্থ্য আর র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকলেও লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমকে জামাল বলেছেন, ‘কাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ফিলিস্তিন আমাদের চেয়ে এগিয়ে থাকলেও এটা আমাদের মাঠ। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের চেষ্টা করবো।’

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠ ঠিক ফুটবল উপযোগী না হলেও ভালো খেলতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা এমন মাঠে খেলতে অভ্যস্ত। বৃষ্টি হলে অবশ্য মাঠের চেহারা পাল্টে যেতে পারে। রোদ থাকলেই আমাদের জন্য ভালো। মনে হয় না ফিলিস্তিন গরমের মধ্যে খেলতে অভ্যস্ত।’

ফিফা র‌্যাংকিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০০, আর বাংলাদেশের ১৯৩। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডারের বিশ্লেষণ, ‘ফিলিস্তিন যেন সেট পিসে গোল করতে না পেরে সেদিকে খেয়াল রাখতে হবে। নেপালের বিপক্ষে সেট পিসে ভালো করেছে ওরা। ওদের হেডিং ভালো, ওরা শারীরিকভাবেও এগিয়ে। ওদের আক্রমণ ঠেকাতে আমাদের সব ধরনের কৌশল ব্যবহার করতে হবে।’

সেমিফাইনালে চাপমুক্ত হয়ে খেলার কথা জানিয়ে জামাল বলেছেন, ‘সেমিফাইনালে আমরা আন্ডারডগ, আর আন্ডারডগ হিসেবে খেললে এমনিতেই চাপ কমে যায়। ফিলিস্তিন ৭০/৮০ মিনিট গোল করতে না পারলে আমরা পাল্টা আক্রমণ থেকে গোল করার চেষ্টা করবো।’

বাংলাদেশের গোল স্কোরিং সমস্যা নিয়ে অবশ্য যথারীতি দুশ্চিন্তায় অধিনায়ক, ‘ফিলিপাইনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা তিন/চারটা ভালো সুযোগ পেলেও গোল করতে পারিনি। এটা আমাদের অনেক পুরোনো সমস্যা। বাংলাদেশ ১০/১৫ বছর ধরে এই সমস্যায় ভুগছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের