নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ২০:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:৪৪

নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল সামনের বছর ঘরের মাঠে কোপা আমেরিকার মিশনে নামবে ব্রাজিল। তার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চায় না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা ব্রাজিলের। সেই লক্ষ্যেই নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

ইংলিশ ক্লাব আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি হবে ১৬ নভেম্বর। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে সূচি। নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে সূচি চূড়ান্ত করলেও বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক করতে পারেনি সিবিএফ।

সামনের বছরের জুনে ব্রাজিলে বসবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ঘরের মাঠের এই প্রতিযোগিতার প্রস্তুতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার পরিকল্পনা তাদের। লাতিন আমেরিকা অঞ্চলের অন্যতম কঠিন প্রতিপক্ষ উরুগুয়েকে বেছে নিয়েছে নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য।

ব্রাজিল দলের সমন্বয়কারী এদু গাসপার জানিয়েছেন, কোপা আমেরিকার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার পরিকল্পনা থেকেই উরুগুয়েকে বেছে নেওয়া হয়েছে।

নভেম্বরের ওই ম্যাচের আগেই লাতিন আমেরিকার আরেক প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি সৌদি আরবে মুখোমুখি হবে সামনের মঙ্গলবার। তার আগে শুক্রবার স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে এবারের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে।

রাশিয়া বিশ্বকাপের হতাশার পর সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে সেলেসাওরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর মুখোমুখি হয়েছিল তারা এল সালভাদরের। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী