স্পেনের বিপক্ষে নেই বেল

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:০১

স্পেনের বিপক্ষে নেই বেল প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে ওয়েলস। ফর্মের তুঙ্গে থাকা স্প্যানিশদের বিপক্ষে তারা পাচ্ছে না দলের সেরা অস্ত্র গ্যারেথ বেলকে। মাংশপেশীর ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ওয়েলস। ঘরের মাঠের ম্যাচটিতে বেলের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ রায়ান গিগস। এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ অক্টোবরের ম্যাচে খেলা নিয়েও সংশয় আছে বেলের।

গত শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে আলাভেসের বিপক্ষে খেলতে নেমেছিলেন বেল। ৮০তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। ক্লাবের জার্সিতে মাঠে ছাড়ার পরই শোনা গেছে দুঃসংবাদটি। গিগস নিশ্চিত করেছেন, ‘গ্যারেথ বেল মাংশপেশীতে সামান্য চোট পেয়েছে। স্পেনের বিপক্ষে ও খেলতে পারছে না।’

চোটের ব্যাপারে ওয়েলস কোচের বক্তব্য, ‘ওকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। প্রত্যেক দিন ইনজুরির অবস্থায় নজর রাখা হচ্ছে।’ শুধু স্পেন ম্যাচ নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েও শঙ্কা আছে বেলের খেলা নিয়ে। গিগস বলেছেন, ‘আয়ারল্যান্ড ম্যাচে ওর খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। কয়েক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদে ও স্ক্যান করিয়েছে। আমরা পুনরায় স্ক্যান করেছি, যাতে আমরা ওর চোটের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পেয়েছি।’

বেলের না থাকাটা স্পেন কোচ লুই এনরিকের জন্য স্বস্তির খবরই। যদিও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড না খেললেও পরিকল্পনায় কোনও পরিবর্তন আনতে চান না তিনি, ‘বেল না খেললেও আমাদের পরিকল্পনায় কোনও বদল আসছে না। আমরা আমাদের আগের ছক অনুযায়ীই মাঠে নামব ওয়েলসের বিপক্ষে।’ বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম