রোনালদোকে ছাড়াই ছুটছে পর্তুগালের জয়রথ

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১৫:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:৫২

পর্তুগালের গোল উৎসব ক্রিস্তিয়ানো রোনালদো নেই, তাতে কী, পর্তুগালের জয়রথ চলছে দুর্দান্ত গতিতে। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে পর্তুগিজরা।

পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কির ছিল মাইলফলক ছোঁয়ার ম্যাচ। জাতীয় দলের জার্সিতে ১০০তম ম্যাচে মাঠে নেমেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। যদিও স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি, দলের হারের দিনে লক্ষ্যভেদ করতে পারেননি লেভানদোস্কি।

ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল পোল্যান্ড। ১৮তম মিনিটে ক্রিজিস্তোফ পিয়াতিকের হেডে আনন্দ মাতে স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি। ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয়নি পর্তুগাল। ৩১ মিনিটে আন্দ্রে সিলভা জাল খুঁজে পেলে সমতায় ফেরে সফরকারীরা। শুধু সমতা নয়, বিরতিতে যাওয়ার আগে এগিয়েও যায় পর্তুগাল। ৪২ মিনিটে কামিল গ্লিকের আত্মঘাতী গোলে লিড নিয়ে বিরতিতে যায় সেলেকাওরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় পর্তুগাল বের্নারদো সিলভা লক্ষ্যভেদ করলে। তার গোলে ৫২ মিনিটে সফরকারীরা পায় ৩-১ গোলের লিড। ৭৭ মিনিটে ইয়াকুব ব্লাসচেকোস্কির গোলে পোল্যান্ড ব্যবধান কমালেও হার ঠেকাতে পারেনি।

টানা দুই জয়ে উয়েফা নেশনস লিগের শক্তিশালী অবস্থানে পর্তুগাল। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা হয়েছে শীর্ষে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম