জেসুস গোল পাওয়ায় ভীষণ খুশি নেইমার

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ১২:১৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:১৮

জেসুস গোল পাওয়ায় ভীষণ খুশি নেইমার রাশিয়া বিশ্বকাপে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি গাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সমালোচনাও কম শুনতে হয়নি। অবশেষে সৌদি আরবের বিপক্ষে তিনি গোলের দেখা পাওয়ায় ভীষণ খুশি সেলেসাও অধিনায়ক নেইমার।

২০১৮ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গোলের পর গোল পেয়েছেন জেসুস। প্রীতি ম্যাচেও ছড়িয়েছেন আলো। কিন্তু ফুটবল মহাযজ্ঞে তিনি ছিলেন নিজের ছায়ায় বন্দি। গোল তো পানইনি, উল্টো সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নেমেই গোলখরা কাটিয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।

১০ জনের সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। জেসুসের গোলেই এগিয়ে গিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যানসিটি ফরোয়ার্ডের লক্ষ্যভেদে নেইমার এতটাই ‍খুশি যে, নিজে পাঁচ গোল পেলেও এতটা তৃপ্তি পেতেন না। সৌদি আরবের বিপক্ষে জেতার পর ব্রাজিলিয়ান অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন ২১ বছর বয়সী সতীর্থকে, ‘গাব্রিয়েল জেসুসকে অ্যাসিস্ট করতে পেরে আমি ভীষণ খুশি। আমার মনে হয় জাতীয় দল জন্য ও যা করেছে, তাতে ওকে সমালোচনা করাটা অন্যায় হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে তারা (সমালোচকরা) অবিচার করেছে জেসুসের প্রতি।’ সঙ্গে যোগ করলেন, ‘ওর একবার লক্ষ্যভেদে আমি যে সুখ পেয়েছি, নিজে পাঁচ গোল পেলেও সেটা পেতাম না।’

ব্রাজিল জিতলেও পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন নেইমার, ‘আমরা দুর্দান্ত কোনও পারফরম্যান্স দেখাতে পারিনি, তবে ধারাবাহিকতা ছিল। বিশ্বকাপে এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে ভালো ফুটবল না খেলেও অনেক দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক