রিয়াল মাদ্রিদকে নিয়ে চিন্তিত নন ক্রোস

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ১৩:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৩:১১

টোনি ক্রোস নতুন কোচ জুলেন লোপেতেগির অধীনে অচেনা রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়নস লিগেরও সংগ্রাম করতে হচ্ছে তাদের। যদিও কঠিন সময় পার করা ‘লস ব্লাঙ্কোদের’ নিয়ে মোটেও চিন্তিত নন দলটির মিডফিল্ডার টোনি ক্রোস।

জিনেদিন জিদান সরে দাঁড়ানোর পর রিয়াল নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লোপেতেগিকে। শুরুটা ভালো হলেও গত কয়েক ম্যাচে খুবই বাজে সময় পার করেছে তারা। সবশেষ চার ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে! ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পর আক্রমণভাগের অবস্থাও বেহাল।

যদিও ফল নিয়ে খুব একটা চিন্তিত নন ক্রোস। নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগে জার্মানি হয়ে মাঠে নামার আগে এই মিডফিল্ডার বলেছেন, ‘এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটা চ্যালেঞ্জ। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এটা করতে পারব। সবসময়ই এই ধরনের একটা সময় আসে। আমি চিন্তিত নই।’

দিনকয়েক আগে মাইকেল বালাক মন্তব্য করেছিলেন, বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মান কোচ ইওয়াখিম ল্যোভকে বরখাস্ত করা উচিত ছিল। তার এই মন্তব্যে ঝড় উঠেছে জার্মান ফুটবলে। ক্রোস অবশ্য তার গুরুর হয়েই কথা বলেছেন, ‘তার (বালাক) মতে একটা পরিবর্তন হওয়া উচিত, এটা তিনি সম্ভবত বলেছেন নিজে (জার্মানির কোচের) চাকরিটা চান বলে।’

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপে নেমেছিল জার্মানি। টানা দ্বিতীয় শিরোপা জেতার পথে তাদের ফেভারিটও ধরেছিলেন ফুটবল বিশ্লেষকরা। কিন্তু ব্যর্থতার চূড়ান্ত পর্বে পৌঁছে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় জার্মানি। ভরাডুবির পর নতুন করে ঘুরে দাঁড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে জার্মানরা ল্যোভের অধীনে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম