ফুটবলার নাসিরের বিরুদ্ধে আবাহনীর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২২:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২২:২৯

ফেডারেশন কাপের ট্রফি হাতে নাসির গত মৌসুমে ঢাকা আবাহনীর ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার নাসিরউদ্দীন চৌধুরীর। এবার তার দলে থাকা নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল আকাশী-নীল দল। আর এ নিয়েই যত গণ্ডগোল।

আবাহনীর অভিযোগ, তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েও নবাগত বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন নাসির। পেশাদার লিগের সফলতম দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নাসির আমাদের কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিল। কিন্তু কী মনে করে সে আবাহনী ছেড়ে দিয়েছে, চুক্তি ভঙ্গ করেছে। নাসির এখনও আমাদের খেলোয়াড়। বিষয়টি নিয়ে আমরা বাফুফের কাছে যাবো।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাসির বলেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আবাহনী ছেড়েছি। এখন আবাহনী আমাকে তাদের খেলোয়াড় দাবি করলে আমার কিছু করার নেই। এটা তাদের ব্যাপার। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটা জানি, এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলবো।’

নাসির জানিয়েছেন, ৫০ লাখ টাকায় বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম