এবার এএফসি কাপে বাংলাদেশের মাত্র একটি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৮:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:২১

এবার এএফসি কাপে বাংলাদেশের মাত্র একটি দল এশিয়ার অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপে এতদিন দুটি দল অংশ নেওয়ার সুযোগ পেতো বাংলাদেশ থেকে। কিন্তু এবার মাত্র একটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

এএফসি কাপে বাংলাদেশের ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন অংশ নেয়। নিয়ম অনুযায়ী, গতবার অংশ নিয়েছিল ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। তবে শুধু শিরোপা জিতলেই হবে না, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)  ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করাও প্রয়োজন। গতবার আবাহনী ফেডারেশন কাপ আর লিগ চ্যাম্পিয়ন হলে লাইসেন্সিং শর্ত পূরণ করে দ্বিতীয় দল হিসেবে এএফসি কাপে সুযোগ পায় সাইফ  স্পোর্টিং।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এএফসির কাছে ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন দলের নাম পাঠাতে হবে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনও নাম দিতে পারেনি। দেওয়া সম্ভবও নয় অবশ্য। এখনও যে ফুটবল মৌসুমই শুরু হয়নি বাংলাদেশে!

এএফসিকে অনুরোধ করে বাফুফে শুধু ফেডারেশন কাপের ‘স্লট’ রাখতে পেরেছে। অর্থাৎ ২৭ অক্টোবর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের চ্যাম্পিয়নই শুধু এএফসি কাপে খেলার সুযোগ পাবে। কিন্তু সেই দলটি ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করতে ব্যর্থ হলে এএফসি কাপে অংশ নিতে পারবে না। এবার মাত্র চারটি দল  ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং পূরণ করেছে সেই শর্ত। মানে এই চার দলের বাইরে অন্য কোনও দল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে না!

এ নিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী কিছুটা বিব্রত। তিনি বলেছেন,  ‘আমরা বিভিন্ন কারণে বর্ষসূচি মেনে চলতে পারি না। জাতীয় দল নিয়ে অথবা অন্যান্য কারণে ব্যস্ততা থাকে। তাই এবার এএফসি কাপে আমাদের কোটা কমে গেছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম