বার্নলিকে উড়িয়ে দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ২২:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০০:৫৩

প্রিমিয়ার লিগে ১৪৯তম গোল করে আগুয়েরোর উদযাপন বার্নলিকে গোলবন্যায় ভাসাল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করল তারা।

১৭ মিনিটে সের্হিয়ো আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে তারা। প্রিমিয়ার লিগে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৪৯তম গোল। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সিটিজেনরা।

৫৪ মিনটে বের্নার্দো সিলভার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। দুই মিনিট পর ফের্নান্দিনিয়ো তৃতীয় গোল করেন। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর পেপ গার্দিওলা মাঠে নামান কেভিন ডি ব্রুইনকে। দুই মাস ইনজুরির সঙ্গে লড়ে মাঠে ফিরলেন বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে ব্যবধান ৪-০ করেন রিয়াদ মাহরেজ। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে লেরয় সানে দলের পঞ্চম গোল করেন।

এই জয়ে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ম্যানসিটি। আরেক ম্যাচে হাডার্সফিল্ডে ১-০ গোলে জিতেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর একমাত্র গোলে জিতে সিটিজেনদের সমান ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

দুই পয়েন্টে পিছিয়ে থেকে তৃতীয় চেলসি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে তাদের সমান ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের