রিয়ালকে এখনও ‘বিপজ্জনক’ মনে করছেন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৬

রিয়ালকে এখনও ‘বিপজ্জনক’ মনে করছেন ভালভারদে লা লিগায় বার্সেলোনার ধারেকাছে নেই রিয়াল মাদ্রিদ। শীর্ষে কাতালান জায়ান্টরা, আর মাদ্রিদ ক্লাবের অবস্থান ৭ নম্বরে। এত ফারাক রেখে রবিবার লিগে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু ক্লাসিকোতে এখনও রিয়ালকে ‘বিপজ্জনক’ প্রতিপক্ষ মানছেন বার্সা কোচ এর্নেস্তো ভালভারদে।

গত চার ম্যাচের তিনটিতে হেরেছে রিয়াল। চাপ মাথায় নিয়ে প্রথমবার ন্যু ক্যাম্পে যাবেন কোচ হুলেন লোপেতেগি। তাতে রিয়ালের বিপক্ষে সাফল্য নিশ্চিত মানতে পারছেন না বার্সা কোচ।

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় গ্রুপ ম্যাচ জয়ের পর ভালভারদে বলেছেন, ‘রিয়াল আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা আমাদের মোকাবিলা করতে আসবে। সঙ্কটের মধ্যে থাকলেও তারা তাদের শক্তিমত্তা দেখাতে চাইবে, কারণ তাদের সেরা খেলোয়াড়রা আছে।’

ইন্টারের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলকে আত্মতৃপ্তিতে ভুগতে মানা করলেন স্প্যানিশ কোচ, ‘আমরা আজকের (বুধবার) দিনটা অবশ্যই ভুলে যাব। এসব পরিস্থিতির ওপর আস্থা রাখি না আমি।’

চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি, এল ক্লাসিকোতেও থাকবেন না। তার অনুপস্থিতিতে দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাফিনিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ভালভারদেকে, ‘আমরা মেসিকে ছাড়া ভালোই খেলেছি। তাকে ছাড়া কেমন পারফরম্যান্স হয় সেটা নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। আমরা সবসময় দলগত খেলি। কিন্তু এটা সত্যি মেসির ছোঁয়া আমাদের অসাধারণ করে তোলে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম