লোপেতেগির ছাঁটাইয়ে গার্দিওলার কষ্ট

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ২০:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:৪৩

লোপেতেগি ও গার্দিওলা না জিতলে ছাঁটাই হতে হবে- ফুটবলে এই নিয়তি মেনে বন্ধু হুলেন লোপেতেগির পাশে দাঁড়ালেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। রিয়াল মাদ্রিদ কোচ ছাঁটাই হওয়ার ঘটনায় কষ্ট পেয়েছেন তিনি।

লোপেতেগিকে বরখাস্ত করার খবর শোনার পর গার্দিওলা বলেছেন, ‘ফুটবল কী আমি জানি, ম্যাচ জেতার কারণেই আমরা এখনও এখানে আছি। যদি না জিততাম তাহলে আমরা ছাঁটাই হতাম।’

সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র চার মাস দায়িত্বে ছিলেন লোপেতেগি। রবিবার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারের পর শেষ হয় তার রিয়াল অধ্যায়। কাতালান ক্লাবে খেলোয়াড়ি জীবনে দারুণ সম্পর্ক ছিল গার্দিওলা ও লোপেতেগির। বন্ধুর এমন বিদায়ে কষ্ট পেয়েছেন বার্সার সাবেক কোচ, ‘হুলেনের জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ সে আমার বন্ধু। অন্য রকম একজন সে।’

সামনাসামনি দেখা করে লোপেতেগিকে সান্ত্বনা দিতে চান গার্দিওলা, ‘কয়েক দিনের মধ্যে আমি তাকে ডাকতে চাই। এটা ফুটবল, এমন নিয়তি কেউ এড়াতে পারে না। আপনি যখন খারাপ ফল করতে থাকবেন তখন বার্সেলোনা কিংবা মাদ্রিদের মতো বড় ক্লাবে চালিয়ে যেতে পারবেন না। আমি তাকে শুভ কামনা জানাই।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের