ওতাবেকের হ্যাটট্রিকে বিজেএমসির জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২১:২৪আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:২৪

ম্যাচসেরার পুরস্কার হাতে ওতাবেক দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়ে ফেডারেশন কাপের শেষ আটে খেলার আশা বাঁচিয়ে রাখল টিম বিজেএমসি। ওতাবেক ভ্যালিয়ানোভের হ্যাটট্রিকে ৩-২ গোলে তারা হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেএমসি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে শীর্ষে সাইফ স্পোর্টিং। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ও সাইফ স্পোর্টিং। ম্যাচটি ড্র হলে সাইফ স্পোর্টিং বিজেএমসিকে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। আর ব্রাদার্স জিতলেও সুযোগ থাকবে তাদের, সেক্ষেত্রে গোল গড় হবে নির্ধারক।

৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ২৬ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। এভারটন সৌজা সান্তোসের আড়াআড়ি ক্রসে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড লিওনার্দো ভিয়েরা লিমা। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরায় বিজেএমসি। উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেকের ফ্রি কিক ব্রাদার্সের ডিফেন্সে লেগে জালে জড়ায়।

বিরতির পর আরও জমে ওঠে লড়াই। লিমার অ্যাসিস্টে ৫১ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন সৌজা। তার হেডে ২-১ গোলের লিড নেয় দলটি। কিন্তু চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে বিজেএমসিকে ম্যাচে ফেরান ওতাবেক।

৫৪ মিনিটে আবারও দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন উজবেকিস্তানের এই ফুটবলার। বক্সের বাইরে স্যামসন ইলিয়াসুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাদার্সের ডিফেন্ডার খান মোহাম্মদ তারা। ওতাবেকের বাঁকানো ফ্রি কিক রুখতে পারেননি অভিজ্ঞ গোলকিপার বিপ্লব ভট্টাচার্য।

চার মিনিট পর এসেছে বিজেএমসির তৃতীয় গোল, যেটা গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ৫৮ মিনিটে বক্সের ভেতর থেকে ওতাবেকের বাঁকানো শট বিপ্লবের গ্লাভস ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি মিজানুর রহমানের বাঁশি বাজতেই নিশ্চিত হয় বিজেএমসির স্বস্তির জয়।

দুই দিনের বিরতি দিয়ে আগামী শনিবার শুরু হবে ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বিতা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান