সোলারির রিয়ালের জয়ে শুরু, জিতেছে বার্সাও

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১০:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১০:৪৪

আসেনসিওকে গোল বানিয়ে দিলেন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের ভারপ্রাপ্ত কোচ সান্তিয়াগো সোলারির অভিষেক হলো চমৎকার। প্রথম ম্যাচে দাপুটে জয়ের স্বাদ পেয়েছেন এ আর্জেন্টাইন কোচ। বুধবার কোপা দেল রের শেষ ৩২ এর প্রথম লেগে ইউনিয়ন দেপোর্তিভো মেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।

একই প্রতিযোগিতায় তারকাহীন বার্সেলোনা ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে কালচারাল লিওনেসার বিপক্ষে।

গত রবিবার বার্সেলোনার কাছে ৫-১ গোলে লা লিগায় হারের পর দিন রিয়াল বরখাস্ত করে হুলেন লোপেতেগিকে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সোলারি। প্রথম ম্যাচেই গ্যারেথ বেল, লুকা মদরিচ ও টনি ক্রুসকে বসিয়ে রেখে দল সাজান তিনি। অধিনায়ক সের্হিয়ো রামোস ও করিম বেনজিমাকে একাদশে রেখেছিলেন। তবে দলের সাফল্যে দারুণ নৈপুণ্য ছিল লোপেতেগির দলে উপেক্ষিত থাকা ভিনিসিয়াস জুনিয়র।

চতুর্থ সারির প্রতিপক্ষের বিপক্ষে ২৮ মিনিটে গোলমুখ খোলেন বেনজিমা। আলভারো ওদ্রিজোলার অ্যাসিস্টে খুব কাছ থেকে ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়াসের দারুণ চেষ্টায় মার্কো আসেনসিও প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস তৃতীয় গোলের একেবারে কাছে ছিলেন। কিন্তু তার শট ক্রসবারে লেগে ফিরে এলে সেটাকে গোল বানান ওদ্রিজোলা। বদলি নামা ক্রিস্তো গনসালেস ইনজুরি সময়ে করেন চতুর্থ গোল।

লেঙ্গলেটকে ঘিরে বার্সার উল্লাস এদিকে লিওনেসার মাঠে তারকাদের অভাবে বেশ ঘাম ঝরাতে হয়েছে বার্সাকে। লিওনেল মেসি ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। তৃতীয় সারির প্রতিপক্ষ বলে লুই সুয়ারেস ও ফিলিপ্পে কৌতিনিয়োকে বিশ্রাম দেন এর্নেস্তো ভালভারদে। তাতে সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি কাতালান জায়ান্টরা। তারপরও স্বস্তির জয় নিয়ে ঘরে ফিরেছে বার্সা। ম্যাচের একেবারে শেষ ‍মুহূর্তে ক্লেমন্ট লেঙ্গলেটের হেডে একমাত্র গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী